আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনীত গোয়েলের মামলা শুনবেন না হাই কোর্টের প্রধান বিচারপতি, নেপথ্যে কী কারণ?

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের জেরে  বিতর্কে জড়িয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । এই আবহে এবার সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি  টিএস শিবজ্ঞানম। বৃহস্পতিবার তিনি জানান, ‘ ব্যক্তিগত কারণে বিনীত গোয়েলের মামলা শুনতে পারব না । পরে অন্য কোনও বেঞ্চে পাঠানো হবে মামলাটি। ‘  

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই মামলা ছেড়ে দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। এই আবহে কোন বেঞ্চে শুনানি হবে  বিনীত গোয়েলের মামলা তা এখন অস্পষ্ট । বলা বাহুল্য,  এই মামলাটি নিয়ে যখন প্রথম বার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। সেইসময় আদালতের  তরফে বলা হয়েছিল, যেহেতু আরজি কর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে তাই এই মামলায় হস্তক্ষেপ করতে চায় না হাইকোর্ট । 

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ কমিশনের পদত্যাগের দাবি  উঠেছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে । সেইসঙ্গে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই  কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে  দেয় রাজ্য সরকার ।  

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ