নির্যাতিতার বাবা মাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আরজি কর হাসপাতালে তদন্ত চালাল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: শুক্রবার বিকাল চারটে নাগাদ সিবিআই’এর দুই সদস্যের প্রতিনিধি দল আসে নির্যাতিতার বাড়িতে। কথা বলেন বাবা-মা সহ পরিবারের সদস্যদের সাথে। এরপরই তাদেরকে নিয়ে সিবিআই – এর ওই প্রতিনিধি দল আরজি করের উদ্দেশ্যে বেরিয়ে যায়।গত ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ(R G Kar Medical College ) এবং হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক ডাক্তারি ছাত্রীকে। ওইদিনই সকালে হাসপাতাল থেকে ফোন করে আত্মহত্যার কথা বলে হয় নির্যাতিতার বাবা মাকে। এরপরই ঘটর স্থলে ছুটে যান বাবা-মা-কাকিমা সহ পরিবারের সদস্যরা।ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তদন্তে নেমে ইতিমধ্যেই চারবার নির্যাতিতার সোদপুরের বাড়িতে এসেছে সিবিআই(CBI) প্রতিনিধি দল।

শুক্রবার বিকাল চারটে নাগাদ সিবিআই’এর দুই সদস্যের প্রতিনিধি দল আসে নির্যাতিতার বাড়িতে। কথা বলেন বাবা-মা সহ পরিবারের সদস্যদের সাথে। এরপরই তাদেরকে নিয়ে সিবিআই – এর ওই প্রতিনিধি দল আরজি করের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সূত্রের খবর, সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাদের দলটি নির্যাতিতার বাবা মাকে হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখেন। কোথায় নির্যাতিতার মরদেহ পড়েছিল, কে ফোন করে এই মৃত্যুর সংবাদ জানিয়েছিলেন- এ সবটাই তদন্তকারী কর্মকর্তারা জানতে চান।

এরপর রাত ৮.১৫ মিনিট নাগাদ নির্যাতিতার বাবা মা ও কাকিমা গাড়িতে করে বাড়িতে ফিরে আসেন । যদিও এসময় সি বি আই-এর কোন আধিকারিক সাথে ছিলেন না। এই ইস্যুতে প্রশ্ন করলেও নির্যাতিতা বাবা-মা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। সোজা সি বি আই এর পাঠানো গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে যান।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা