‘দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের কড়া হাতে দমন করা হচ্ছে’, ফের আশ্বস্ত করলন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈর্ষার কোনো ওষুধ নেই। হিংসুটে লোকেরা তাদের সংকীর্ণ দৃষ্টিপাতের বাইরে যেতে পারে না। ওরা পারে শুধু বিভেদগামী প্রচারে আগুন জ্বালাতে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আবেদন ধীর থাকুন ,শান্ত থাকুন ,ঐক্যবদ্ধ থাকুন ।মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপদগামী হবেন না। আসুন আমরা একজোট হয়ে থাকি এবং অপপ্রচারের বিরুদ্ধে লড়ি। গুন্ডামি ও মিথ্যার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভারতীয় হিসেবে আমাদের একত্র থাকতে হবে। মুখ্যমন্ত্রী(CM) জানিয়ে দেন পশ্চিমবঙ্গ নৈরাজ্য পরিস্থিতি থেকে বিপরীত মেরুতে। দেশে সুশাসন ও উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ অগ্রণী স্থানে। উত্তরপ্রদেশে(Uttapradesh) বুলডোজার চলে ।জন্ম হয় যন্ত্রণার। আর সেখানে পশ্চিমবঙ্গে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। কোন সম্প্রদায় বা জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে বিব্রত বোধ করে না। সকলকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য আমাদের বিশ্বাস করুন ।আমাদের ওপর আস্থা রাখুন ।ন্যায় সাধিত হবেই।

আপনারা আমাদের সকল সহায়তা পাবেন। যারা দাঙ্গা জন্ম দেয়, তারা বাইরে থেকে আসা এবং দাঙ্গা বাঁধিয়ে পালিয়ে যায়। ভিতর থেকে আমাদের লড়তে হবে। খারাপ কাজের বিরুদ্ধে একত্রে বাঁচতে হবে লড়তে হবে এবং জিততে হবে। বাইরে থেকে যে লোকগুলি সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দেয় সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দাঙ্গার জন্ম দেয় তাদের বিশ্বাস না করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে তা মিথ্যে ও সংকীর্ণ। তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। ওদের বিশ্বাস করবেন না ।ওরা দাঙ্গা বাঁধাতে চাইছে ।দাঙ্গায় সকলের ক্ষতি হবে। সকলে আমরা মিলেমিশে থাকবো। সকলে আমরা সবাইকে ভালোবাসবো । দাঙ্গার নিন্দা করি। দাঙ্গার বিরুদ্ধে আমরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চাইছে। তার থেকে সকলকে সতর্ক থাকতে হবে।

মুখ্যমন্ত্রী এও বলেন,(মুর্শিদাবাদ জেলার বিষয়) আইন-শৃঙ্খলার স্বার্থে মানুষের প্রাণ ও সম্মান রক্ষার প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দুজন অফিসার ইনচার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে ।আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে। দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দু নয়, তারা মুসলমান নয়, দাঙ্গা বাঁধায় দুর্বৃত্তরা। সব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ, বিহার ,মধ্যপ্রদেশ ,রাজস্থান এসব রাজ্যের প্রতিবাদ মিছিল করতে দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গে এমন সংবিধান বিরোধী ব্যবস্থা নেই ।মনিপুর যেখানে বহু মাস ধরে আগুন জ্বলছে ,শত শত মানুষ নিহত হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া ,জাতি দাঙ্গাদের কোন বিরাম নেই। অসম, ত্রিপুরা গভীরভাবে অশান্ত। উত্তর প্রদেশের মত বড় রাজ্য যখন অশান্ত ,সেই সময় পশ্চিমবঙ্গকে সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী শান্তির আবেদন জানিয়ে বলেছেন, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও(RSS) আছে।

আগে আমি কখনো আরএসএসের নাম নিইনি।কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে রাজ্যে যে কুৎসা, মিথ্যা প্রচার চলছে তার মূলে তারাও আছে। তাই পশ্চিমবঙ্গ বাংলা আমার মাতৃভূমি। দেশ আমার ইন্ডিয়া ভারত বর্ষ। এই দেশকে ভালোবাসি ।রাজ্যকে ভালবাসি। তৃণমূল স্তরে আছে যে জেলা থেকে ব্লক থেকে গ্রাম তাদের সবাইকে নিয়ে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আবেদন সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে যে দুর্বৃত্তরা তাদের কড়া হাতে দমন করা হচ্ছে ।পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে ।পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। আগুনের সঙ্গে খেলা করার জন্য রামনবমীর দিনটাকে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু রামনবমী খুব শান্তিপূর্ণভাবে উদযাপন হবার পর এবার নানাভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে দাঙ্গাবাজরা। রাজ্যবাসীকে তাই সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রীর আবেদন সকলে শান্ত থাকুন। সতর্ক থাকুন।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার