‘কলকাতা বইমেলা দেশের সেরা’, উদ্বোধনী মঞ্চে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হল ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মঙ্গলবার  উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা    ।  উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী  বলেন,’ বই আমাদের প্রেরণা । বই আমাদের দিশা ।  বইমেলা আমাদের গর্ব। বইমেলা দেশের সেরা ।’

 সেইসঙ্গে মমতা আরও জানান,’   ডিজিটাল যুগেও কমেনি বইমেলার জনপ্রিয়তা । ২০২৪ সালে বইমেলায় ৩০ কোটি বেশি ব্যবসা হয়েছে । ২৭ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করি, তার চেয়ে বেশি বই বিক্রি হবে। আরও বেশি মানুষ আসবেন। আগের মত অস্থায়ী নয় বরং এখন স্থায়ী বইমেলা প্রাঙ্গণ রয়েছে।  ‘ একথায় বলা যায়, এদিন সবাইকে বই পড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান সহ বিশিষ্ট অতিথিরা । এ বছরে বইমেলার থিম দেশ জার্মানি। সেই সাথে এবার  থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্কিন, পেরু, আর্জেন্টিনা সহ বেশ কিছু দেশের পাবলিশার্সরা। তবে এই বছর বইমেলা প্রাঙ্গণের গেট গুলির নামকরণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে। যেখানে থাকছে সলিল চৌধুরী ঋত্বিক ঘটক গেট, গোয়েটে গেট, ম্যাক্স মুলার গেট, বিশ্ব বাংলা গেট এবং জীবনানন্দ নজরুল গেট। সেই সাথে বই মেলার বিভিন্ন সরণির নাম জার্মানি ব্যক্তিবর্গের নামে করা হয়েছে । যেমন রিলকে, ব্রেকট, কাফকা, মুলার।  তবে এই বছর মেলায় নেই  বাংলাদেশের কোন বইয়ের স্টল। দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক ও পরিস্থিতির কথা মাথায় রেখেই এ বছর তাদের সাথে কোন কোন যোগাযোগ স্থাপন করা হয়নি।

 বলা বাহুল্য,  বইমেলায় মোট ১০৫০টি স্টল থাকবে। গত বছরেও একই ছিল। ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা থাকছে। মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল বিভাগ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর