Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হয় টাকা ছাড়ো, নাহয় গদি ছাড়ো’, মোদিকে হুঁশিয়ারি মমতার

‘হয় টাকা ছাড়ো, নাহয় গদি ছাড়ো। হয় টাকা দিন, নাহয় বিদায় নিন।’ আলিপুরদুয়ার থেকে নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে দাঁড়িয়েই দেশের প্রধানমন্ত্রীকে(Prime Minister of India) বড় হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of India)। বললেন, ‘হয় টাকা ছাড়ো, নাহয় গদি ছাড়ো। হয় টাকা দিন, নাহয় বিদায় নিন।’ রবিবার উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার(Alipurduyar) শহরের প্যারেড গ্রাউন্ডে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক সভা। সেই সভা থেকেই তিনি নরেন্দ্র মোদিকে(Narendra Modi) গদি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের কাজের টাকা সহ আবাস যোজনার টাকা, মিড ডে মিলের টাকা আটকে রেখেছে কেন্দ্র। সেই টাকা চাইতে তিনি দিল্লি যাচ্ছেন। তারপরেও টাকা না দিলে কেন্দ্রের সরকার উল্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। এমনকি বাংলা থেকে যে জিএসটি নিয়ে যাচ্ছে কেন্দ্র সেই টাকাও রাজ্যকে দেওয়া হচ্ছে না বলেও এদিন দাবি করেছেন মমতা।

এদিন গেরুয়া শিবিরকে আলিপুরদুয়ার থেকে নিশানা বানিয়ে মমতা বলেন, ‘মজদুর ফ্যামিলির লোকজনের সঙ্গে আমি রয়েছি। আমি বিজেপি নই। যে বলবে সব চা বাগান খুলে দেব বলেছিল। মোদী সরকারের মতো নই। আগের বার বলেছিল ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। এবার লোকসভা ভোটের আগে ফের শুরু হবে। ওদের বিশ্বাস করবেন না। ৪৩ হাজার বাড়িতে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছি। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার বাড়িতে জল পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার শুধু বিজ্ঞাপন দেয়। কিন্তু জমি কে দেয় ? বিদ্যুৎ কে দেয় ? বিজেপি খালি দালালি করে। ১০০ দিনের টাকা পাচ্ছি না । আবাসের টাকা ও বন্ধ করে দিয়েছে। কেন্দ্র সরকার সব টাকা নিয়ে যায়। আমাদের জিএসটি ট্যাক্স ওরা নিয়ে যায়। আর আমাদের শেয়ার দিচ্ছে না। আমি দিল্লি যাচ্ছি। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে আমি পিএম র কাছে সময় চেয়েছি।না দিলে বলব টাকা দাও নাহলে গদি ছাড়। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে।’

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের