মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ চলবে, ১ মাস বন্ধ ইএম বাইপাসের একাংশ, উঠবে নাভিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি : মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য আগামী ১ মাস ইএম বাইপাসের একাংশ বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টি দেখতে আরভিএনএল-র আধিকারিকদের নিয়ে জায়গাটি পরিদর্শন করেছেন নগরপাল মনোজ কুমার ভার্মা। ইতিমধ্যে বেলেঘাটা স্টেশনের কাজ শেষ। চিংড়িঘাটার কাজ ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

রাস্তার একপাশে এলিভেটেড করিডোর দিয়ে মেট্রো চলাচল করবে। মেট্রোপলিটন এবং অরণ্য ভবনের সামনে দিয়ে ২টি ফুট ব্রিজ তৈরি হবে। এই ফুটব্রিজ তৈরির জন্য আরও সংকীর্ণ হয়ে যাবে রাস্তা। যারজেরে ১ মাসের মত চরম সমস্যায় ভুগবে সাধারণ মানুষ।

ওই রাস্তা সচল রাখার জন্য কি কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, সেই বিষয়টি দেখতে রাস্তায় নেমেছেন নগরপাল মনোজ কুমার ভর্মা ও আরভিএনএল-র উচ্চ পদস্থ আধিকারিকরা।

জানা গিয়েছে, বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে প্রায় ২৫ ফুট চওড়া বাই লেন তৈরি করা রয়েছে। মাঝখানে বাগান করে রাখা আছে। সেই বাগান তুলে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে। মেট্রোপলিটন মোড় ছাড়িয়ে ভেড়ির উল্টো পথে একটি রাস্তা তৈরি করেছে আরভিএনএল। যে রাস্তা চিংড়িঘাটা মোড় পেরিয়ে অরণ্য ভবনের কাছে আবার ই এম বাইপাসে মিশেছে।

মেট্রোর কাজ চলার জন্য বাইপাসের একাংশ বন্ধ হলেও যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, তারজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকল্প পথে মানুষকে সুবিধা দেওয়ার কথাই ভাবা হচ্ছে। জানা গিয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপরে পর্যায়ক্রমে কয়েকটি বৈঠক হবে। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরেই নোটিফিকেশন ইস্যু করবে কলকাতা পুলিশ।

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর