সর্বনাশ, কলকাতাতেও থাবা HMPV ভাইরাসের! আক্রান্ত সাড়ে ৫ মাসের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতাতেও থাবা বসাল এইচএমপিভি ভাইরাস। পাঁচমাসের এক শিশু এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে দেশে আরও দুই শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার কলকাতার মাটিতেও পা রাখল এই ভাইরাস। 

সোমবার এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া যায়। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বই থেকে কলকাতায় আসে। সেইসময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপিভি ভাইরাসের রিপোর্ট পজিটিভ।

কলকাতায় এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এই নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন  চিকিৎসক সুমন পোদ্দার। তিনি বলেন, এইচএমপিভি ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগের মতো কিছু হয়নি। একদম শিশুদের ক্ষেত্রে নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে।

এই ভাইরাস চিনে দাপিয়ে বেরালেও, ভারতে আসে নি প্রথমে। পরে ধীরে ধীরে দেশের তিন শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এদিন সকালেই ওই তিন শিশুর এইচএমপিভি  ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব