চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধিঃ মন্ত্রী-বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদনের পর বিল দুটি ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এমনকি রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়েছে বলেও খবর।

সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়। মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল বিধানসভায় উত্থাপন করা হয়। রাজ্যপালের স্বাক্ষর না থাকায় বিধানসভায় ‘অরাজকতার’ পরিবেশ সৃষ্টি করে বিজেপি। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়কেরা। বিলের কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে যান শুভেন্দু অধিকারী। এই বিল নিয়ে ৪ ডিসেম্বর আলোচনা হবে বলে জানান স্পিকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই বিলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল।

উল্লেখ্য, বিধানসভার গত অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন ও ভাতা সংক্রান্ত আইনে সংশোধনী আনতে চাইছে রাজ্য সরকার। সোমবার আলোচনা হয়নি। এবার পরের অধিবেশনে এই বিল দুটি নিয়ে আলোচনা হতে পারে বলেই সূত্রের খবর। বিলটি আইনে পরিণত করতে গেলে, বিধানসভায় পাশ হয়ে ফের যেতে হবে রাজ্যপালের কাছে।

Published by:

Share Link:

More Releted News:

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ