চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার বাসিন্দাদের মধ্যে বাড়ছে High Blood Pressure আর Diabetes

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিপদ বাড়ছে কলকাতাবাসীদের(Residents of Kolkata)। Lifestyle Disease ক্রমশই জাঁকিয়ে বসছে শহরের অন্তরে অন্দরে। শহরে বাড়ছে, উচ্চ রক্তচাপ বা High Blood Pressure এবং মধুমেহ বা Diabetes রোগীদের সংখ্যা। তবে চমকে দেওয়ার মতো তথ্য বলছে, শহর কলকাতায় সব থেকে বেশি দ্রুত হারে বাড়ছে যে রোগটি তার নাম Hypertension। তারপরেই ভয় ধরাচ্ছে Diabetes। তৃতীয় স্থানে আছে High Blood Pressure। এমনই তথ্য উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর(West Bengal State Health Department) এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে করানো একটি সমীক্ষার(Survey) মাধ্যমে। সেই সমীক্ষা শুরু হয়েছিল কোভিডকালে লকডাউনের সময়ে। সমীক্ষা শেষ হয়েছে চলতি বছরের জুন মাসে। শহর কলকাতার ১৪৪টি ওয়ার্ড জুড়ে করা হয়েছে সেই সমীক্ষা। শহরের প্রায় ৩০ লক্ষ মানুষের ওপর সেই সমীক্ষা চালানো হয়। ১৪৪টি ওয়ার্ড ঘুরে প্রায় ৩০ লক্ষ বাসিন্দার স্বাস্থ্যতথ্য সংগ্রহ করেছেন কলকাতা পুরনিগমেরই(KMC) স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন, দক্ষিণবঙ্গের জলাধারগুলিতে টইটম্বুর অবস্থা, বৃষ্টি না কমলেই বন্যা

সম্প্রতি জমা পড়া ওই সমীক্ষার চূড়ান্ত রিপোর্টে উঠে এসেছে, কলকাতার ৩০ লক্ষ বাসিন্দার মধ্যে ২৮ শতাংশই ভুগছেন High Blood Pressure’র সমস্যায়। Diabetes’র সমস্যা রয়েছে ২৫ শতাংশ মানুষের। কিডনির সমস্যায় ভুগছেন শহরের  ১০ শতাংশ এবং হার্টের সমস্যায় ভুগছেন ৯ শতাংশ বাসিন্দা। চিকিৎসকদের একাংশ অবশ্য জানাচ্ছেন, কোভিডের পর এইসব সমস্যা আরও বেড়েছে কলকাতায়। শহরের পুরনিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের দাবি, কোভিডের সময় কো-মর্বিডিটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সে কারণেই শহরবাসীর মধ্যে কাদের কো-মর্বিডিটি রয়েছে, তা জানতে সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, কো-মর্বিডিটি থাকা শহরের বাসিন্দাদের বাড়তি সতর্কতা নেওয়া জরুরি ছিল ওই সময়ে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তাঁদের ওপর বাড়তি নজরও দেওয়া হয়েছিল। টিকার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছিল কো-মর্বিডদের। কোভিড এখনও পুরোপুরি বিদায় নেয়নি। তা নেবেও না। তবে এই ভাইরাসের প্রকোপ কমানোর ক্ষেত্রেও এই রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন, নির্যাতিতার যৌনাঙ্গ থেকে উদ্ধার ‘তরল’, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে

জানা গিয়েছে, কলকাতা শহরের ওয়ার্ডপিছু এই সমীক্ষার দায়িত্বে ছিলেন ২০ জন করে পুরস্বাস্থ্যকর্মী এবং দু’জন করে সুপারভাইজার। প্রথম দফায় কলকাতার প্রায় সাড়ে ৭ লক্ষ বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্য সমীক্ষার কাজ শেষ হয়েছে। এখন সেই তথ্য পুরনিগমের তথ্যপ্রযুক্তি বিভাগ ডিজিটাইজড করার কাজ করছে, যাতে এক ক্লিকেই সব তথ্য পাওয়া যায়। বাকি যে বাসিন্দারা রয়েছেন, তাঁদের স্বাস্থ্য সমীক্ষা করার পরিকল্পনাও রয়েছে—এমনটাও ইঙ্গিত মিলেছে পুরনিগম সূত্রে। প্রশ্ন উঠছে, কেন কলকাতার বাসিন্দারা এত বেশি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? এর উত্তরে অধিকাংশ চিকিৎসকই জানিয়েছেন, শহরে চাকরি এবং পরিবার নিয়ে চিন্তা যেমন রয়েছে, তেমনই ঠিক সময়ে না খাওয়া, হাঁটাচলা না করাও এই সমস্যা বাড়ার অন্যতম বড় কারণ হয়ে উঠছে। সঠিক সময়ে না খাওয়া এবং বাইরের খাবার বেশি খাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে শরীরে অনেক বেশি ফ্যাট জন্মাচ্ছে। পাশাপাশি হাঁটাচলা বা বাড়িতেও দৈনন্দিন পরিশ্রম অনেক কমে গিয়েছে। এর ফলেও উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ছে। মাথাচাড়া দিচ্ছে, Hypertension।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ