চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের প্রস্তাবে সাড়া কেন্দ্রের, মুখ্যসচিব পদে গোপালিকার মেয়াদ আরও ৩ মাস

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) পদে বি পি গোপালিকার(B P Gopalika) মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। যদিও রাজ্য সরকারের(West Bengal State Government) তরফে সেই মেয়াদ বাড়ানোর জন্য কেন্দ্রের(India Government) কাছে আগেই আবেদন জানানো হয়েছিল। এখন যেহেতু লোকসভার নির্বাচন চলছে সেই আবহে রাজ্যের মুখ্য আধিকারিকের অবসর ও নতুন কারোর দায়িত্বে আসা ঘিরে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারতো। সেই কথা মাথায় রেখেই রাজ্যের অনেক আধিকারিকের ধারনা ছিল নির্বাচন কমিশন এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই কিছু সিদ্ধান্ত নেবে। শেষে দেখা গেল কেন্দ্র সরকার গোপালিকার মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দিয়েছে। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ ৩ মাস বাড়াতে সায় দিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয়। এ ব্যাপারে নবান্ন যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে অনুমোদন দিয়েছে সাউথ ব্লক। আগামী ৩১ মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তা ১ জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।  

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গোপালিকার মেয়ার বৃদ্ধি সংক্রান্ত নথি বা অনুমোদন পত্র প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে নবান্নে এসে পৌঁছেছে। এর আগে মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল। ভগবতী প্রসাদকেও যে ৩ মাসের জন্য এক্সটেনশন দেওয়া হতে পারে তা নিয়ে নবান্নে আলোচনা ছিল। কারণ, এখন ভোট চলছে। এখন কৌতূহলের ব্যাপার হল, গোপালিকার পর কাকে মুখ্যসচিব পদে নিয়োগ করবে রাজ্য সরকার? সেই বিষয়টি কিন্তু এখনও অনেকের কাছেও পরিষ্কার নয়। সিনিয়রটির দিক থেকে বর্তমান অর্থ সচিব মনোজ পন্থের নাম অগ্রে থাকলেও, তাঁকেই যে দায়িত্ব দেওয়া হবে তা বলা মুশকিল। মুখ্যমন্ত্রীর মনে অন্য কিছুও থাকতে পারে। এমনকি বর্তমানের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নামও বেশ শোনা যাচ্ছে রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হিসাবে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরে অনেক হিসাবনিকেষই পরিবর্তিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে এ রাজ্যের একাধিক সচিব কেন্দ্রের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ