জেসপ খোলার দাবিতে রেল অবরোধ INTTUC’র

শুক্রবার হঠাৎ করেই পূর্ব রেলের শিয়ালদা-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ বিক্ষোভে নেমে পড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বিমানবন্দর এলাকা লাগোয়া দমদমের(Dumdum) জেসপ কারখানাটি(Jessop Factory) দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে। সেই কারখানা খোলার দাবিতে শুক্রবার হঠাৎ করেই পূর্ব রেলের শিয়ালদা-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে(Dumdum Cantonment Station) অবরোধ বিক্ষোভে নেমে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC। আর তার জেরে অফিসটাইমে ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে শুরু হয় রেল অবরোধ কর্মসূচি। বিক্ষোভকারীদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার দেখা গিয়েছে। সেই ব্যানারে জেসপ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ় ইউনিয়নের নাম রয়েছে। কোনও কোনও ব্যানারে জেসপ রক্ষা কমিটির নামও রয়েছে।

জানা দিয়েছে, অবরোধের কারণে চরম হয়রানির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শিয়ালদাগামী বেশ কিছু লোকাল ট্রেন অবরোধের কারণে আটকে রয়েছে বলে খবর। অফিস টাইমে এই অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে বন্ধ হয়ে থাকা জেসপ কারখানা খুলতে হবে। জেসপ কারখানার কর্মীদের পরিবারের সদস্যরাও এই অবরোধে যোগ দিয়েছেন বলেন জানা গিয়েছে। অবরোধকারীদের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জেসপ কারখানা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কারখানার কর্মীদের পরিবারগুলিকে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন ঠিকই। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে সেই টাকা দিয়ে তাঁদের আর সংসার চলছে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আবেদন করেও কোনও লাভ হয়নি। বন্ধ কারখানার পরিবারের কথা কেউ ভাবেই না। সেই কারণে তাঁরা এদিন রেল অবরোধে নেমেছেন। রেল অবরোধ ভিন্ন তাঁদের কাছে আর কোনও উপায় ছিল না। তাঁদের একটাই দাবি, অবিলম্বে জেসপ কারখানা খোলার বন্দোবস্ত করা হোক।

দমদমের জেসপ কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই এই শিল্পসংস্থার কর্ণধার পবন রুইয়াকে গ্রেফতার করেছে রাজ্যের গোয়েন্দা বাহিনী CID। ২০১৬ সালে রুইয়া গোষ্ঠীর আওতাধীন জেসপ ও ডানলপ কারখানা অধিগ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই সময় থেকেই মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি আজও রক্ষা করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এখনও ওই বন্ধ কারখানার শ্রমিকদের পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয় হয়। যদিও আগামী দিনে পরিস্থিতি কোনদিকে যায়, সেটাই দেখার।  

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক