ঝাড়গ্রামের অনিমেষ রায়ের স্বর্ণপদক জয়ে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গের মাটিতে সাফল্য এল জঙ্গলমহলের হাত ধরে।গুজরাটে অনুষ্ঠিত ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪ এর অনূর্ধ্ব ১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমির তীরন্দাজ অনিমেষ রায়(Animesh Roy) সোনার পদক জয় করেছে। এই জয়কে ও সাফল্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)।

রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে অনিমেষের মত বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড়গ্রামের (Jhargram)আর্চারি একাডেমি সহ বাংলা বিভিন্ন জায়গায় ফুটবল ,ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট আটটি একাডেমি তার নেতৃত্বাধীন সরকার তৈরি করেছে বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন এটা আমার গর্ব একদিন এইসব জায়গা থেকে বাংলার ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে। দেশের মুখ উজ্জ্বল করবে। এই প্রত্যাশা আমি রাখি।

এর পাশাপাশি বেঙ্গলআর্চারি একাডেমির ছাত্র অনিমেষ রায়কে স্বর্ণপদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। তিনি বলেন বেঙ্গল আর্চারি একাডেমির ছাত্র অনিমেষ রায়ের এই সাফল্য প্রমাণ করে দেয় রাজ্য সরকার পরিচালিত এই একাডেমি সঠিক লক্ষে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এখান থেকে আরো অনেক ছাত্র-ছাত্রীরা বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। জঙ্গলমহলের অনিমেষ রায়ের এই সাফল্য গোটা বাংলার মুখকে উজ্জ্বল করায় গর্বিত হল বঙ্গের মাটি।

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর