দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SSC-র নয়া বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা হাইকোর্টে, কবে শুনানি?

নিজস্ব প্রতিনিধি : SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার নতুন করে এই বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের দরবারে হাজি হয়েছেন চাকরিহারাদের একাংশ। আগামী ১ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। কিন্তু চাকরিহারারা নতুন করে পরীক্ষা দিতে নারাজ। তাঁদের কথায়, পরীক্ষা না দিয়ে কীভাবে চাকরিতে পুনর্বহাল করা যাবে। সেই নিয়ে শহরের রাস্তায় প্রতিবাদ দেখানোর পাশাপাশি ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সোমবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ।

শীর্ষ আদালত জানিয়েছিল, শুধু যোগ্যরাই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে সকলেই পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়স ছাড়ের বিষয়টিও স্পষ্ট নেই বিজ্ঞপ্তিতে। ফলে সমস্যায় পড়েছেন চাকরিহারারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ জুন থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এরমধ্যেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একাংশ। আগামী ১ জুলাই মামলাটি শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য,  ৩০ মে প্রায় ৪৪ হাজার শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাদফতর। এই বিজ্ঞপ্তি আইন সম্মত হয়নি বলেই অভিযোগ তুলে আগেও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার ফের নতুন করে মামলা দায়ের হয়েছে। এই মামলায় কী নির্দেশ আসতে পারে সেদিকেই তাকিয়ে সকলে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ