২৬ জানুয়ারি  বঙ্গে জাঁকিয়ে ঠাণ্ডা, একধাক্কায়  কমল তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারি মাসে উধাও ঠাণ্ডা।  এসি-পাখা চালানোর উপক্রম হয়েছিল। কিন্তু রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রার পারদ। এক রাতে সাড়ে ৩ ডিগ্রি পারদ পতন কলকাতায়। আগামী দুদিন  পারদ থাকবে নিম্নমুখী। কিন্তু এরপর ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানা গিয়েছে।  

রবিবার জেলায় জেলায় ফিরেছে শীতের আমেজ । দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক  জেলাতে। এদিন কলকাতার আকাশ পরিস্কার থাকবে ।  কুয়াশার প্রকোপ কমবে। মঙ্গলবার এর মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে মহানগরীতে । অন্যদিকে ঘন কুয়াশার জন্য ফের এদিন  সকালে ২৩টি বিমান নামতে ও ৩০টি বিমান ছাড়তে দেরি হয়েছে বলে খবর।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ফিরেছে শীতের আমেজ । ২ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস ।  আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনই  পূর্বাভাস দিয়েছে  আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার  তাপমাত্রা ১৮.৫ থেকে কমে ১৫.১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি । সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর