বায়ুদূষণ কমাতে ২০০ ইভি কিনতে চলেছে লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বায়ুদূষণের নিরিখে কলকাতার নাম সর্বোচ্চ তালিকায়। বায়ুদূষণ রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অন্যদের থেকে এবার নিজেদের ক্ষেত্রে আগে পরিবর্তন দরকার, এই মর্মে পদক্ষেপ লালবাজারের। নিজেদের বেহাল স্বাস্থ্যের পুরোনো গাড়িগুলি পাকাপাকিভাবে বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইভি গাড়ি কেনার সিদ্ধান নেওয়া হয়েছে।

সম্প্রতি ২০০টি বৈদ্যুতিন গাড়ি কেনার প্রস্তাব পাঠানো হয় নবান্নে। সবুজ সঙ্কেত মিলেছিল। ৪০ কোটিরও বেশি টাকা মঞ্জুর করা হয় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে লালবাজারের হাতে ২০টি ইভি গাড়ি রয়েছে। বর্ষার মরশুমেও এই গাড়ি চালিয়ে কোন অসুবিধায় পড়তে হয়নি।

ইভি গাড়িগুলি চার্জ দিতে হয়। ফলে পেট্রোল-ডিজেলের ঝক্কি নেই। মাত্র ৩০ ইউনিট চার্জে ১৫০ থেকে ২০০ টাকা খরচেই সারা দিন ছুটবে গাড়িগুলি। গাড়িগুলি হাতে আসার পর তা বিভিন্ন বিভাগকে বণ্টন করা হবে। নিচুতলার পুলিশকর্মী থেকে সহকারী পুলিশ কমিশনারের পদে থাকা সকলকে কাজের জন্য ইভি দেওয়া হবে। এখনও কলকাতা পুলিশের সব বিভাগ মিলিয়ে প্রায় চার হাজার পেট্রোল-ডিজেল চালিত গাড়ি রয়েছে। ধাপে ধাপে গাড়িগুলি স্ক্র্যাপ করা হবে বলে জানা যাচ্ছে।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান