মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন দাদা, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

যদিও রাজনীতিতে যোগদানের যাবতীয় সম্ভাবনা উড়িয়ে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়? উত্তরে কী বললেন দাদা? যদিও রাজনীতিতে যোগদানের যাবতীয় সম্ভাবনা উড়িয়ে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ভারতীয় দলের কোচ হতে তিনি প্রস্তুত। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁকে যদি কখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি কী করবেন? মহারাজ সঙ্গে সঙ্গে এই জল্পনা উড়িয়ে দিয়ে জানান যে, তিনি রাজনীতিতে যোগ দিতে কখনই আগ্রহী নন। তিনি বরাবরই খেলাকেই নিজের জীবনে গুরুত্ব দিতে চান। তিনি টিম ইন্ডিয়ার কোচ হতে চান। ২০১৮-১৯ থেকে ২০২২-২৪ পর্যন্ত IPL দল দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন ৫৩ বছর বয়সী গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি সৌরভকে রাজনীতিতে যোগদানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমি কখনই রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে ভাবিনি কারণ আমি বিভিন্ন ভূমিকায় ব্যস্ত।’ এরপর মুখ্যমন্ত্রীর প্রস্তাব পাওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় হেসে বলেন, “আমি এতে আগ্রহী নই। যদি আমাকে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবুও আমি বলব যে, আমি এতে আগ্রহী নই।” এরপরে ভারতের কোচ হওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি ২০১৩ সালে ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছি। তারপর বিসিসিআই সভাপতি হই। টিম ইন্ডিয়ার কোচ হলে আরও বেশি অবদান রাখার সুযোগ থাকবে। তবে আমরা দেখব এরপর কী হয়। আমার বয়স এখন মাত্র ৫৩ বছর, তাই দেখা যাক কী হয়। তবে আমি কোচ হওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক ভবিষ্যতে কী দিক নির্দেশনা নেওয়া যায়।’ পাশাপাশি তিনি ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেছেন যে, দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি কোচ হিসেবে ভালো পারফর্ম করেছেন। তবে তাঁর শুরুটা একটু ধীর ছিল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয় হলেও পরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি ছন্দে ফিরেছেন। তবে এই ইংল্যান্ড সিরিজ গম্ভীরের নেতৃত্বে একটি বড় সিরিজ হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘আমি তাঁকে কোচের ভূমিকায় খুব কাছ থেকে দেখিনি, কিন্তু আমি জানি যে সে খুবই আবেগপ্রবণ। আমি তার কৌশলগুলোও কাছ থেকে দেখিনি কারণ আমি তাঁর সঙ্গে কোচ হিসেবে কাজ করিনি। সে খুবই সরল, সবকিছু স্পষ্টভাবে দেখে। বাইরে থেকে তাকে খুব স্বচ্ছ ব্যক্তি বলে মনে হয়। গম্ভীর সিনিয়র খেলোয়াড়দের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমি তাঁর সঙ্গে খেলেছি। তিনি তার কাজের প্রতি খুব আগ্রহী।’

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের