‘বিদ্বেষ-ভাগাভাগি নয়’, দেবীপক্ষের সূচনায় ঐক্যের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র উ‍ৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে ফের একবার বিদ্বেষ আর ভাগাভাগির বিরুদ্ধে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে নজরুল মঞ্চে দলীয় মুখপত্রের উ‍ৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। পুজো সংখ্যার উদ্বোধন করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কোনও বিদ্বেষ নয়। ভাগাভাগি নয়। সবাই একসঙ্গে থাকুন। উ‍ৎসবের দিনগুলি আনন্দে আর শান্তিতে কাটান।’

প্রতি বছরই ‘জাগো বাংলা’র উ‍ৎসব সংখ্যার উদ্বোধনে হাজির থাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর পায়ে চোট থাকায় সেই রীতিতে ছেদ পড়ল। চিকি‍ৎসকদের পরামর্শে বাড়িতেই থাকতে হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। বাড়িতে বসে প্রশাসনের পাশাপাশি সাংগঠনিক কাজকর্ম সামাল দিচ্ছেন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল, দলীয় মুখপত্রের উ‍ৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে বাড়ির বাইরে পা রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যজুড়ে হাজারের মতো পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী কয়েকদিন বাড়িতেই থাকতে হচ্ছে তাঁকে। ২৭ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালে বাড়ির বাইরে পা রাখবেন তিনি।

এদিন প্রথমে বাড়ি থেকে কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপের উদ্বোধন করেন মমতা। তার পরেই ভার্চুয়ালি যোগ দেন নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র উ‍ৎসব সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে। দলীয় মুখপত্রের অনুষ্ঠান যে তিনি মিস করছেন তা জানাতে গিয়ে নিজের পায়ের সমস্যার কথা তোলেন তৃণমূল নেত্রী। বলেন, ‘শুভ মহালয়া। আজ আমি যেতাম। কিন্তু প্রথমে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট লেগেছিল। পরে আবার বার্সেলোনায় চোট লাগে। সেই নিয়েই কাজ করে গিয়েছি। কিন্তু ফিরে আসার পরে অস্ত্রোপচার করাতে হয়। তার পর বড় ইনফেকশন হয়ে গিয়েছিল। কীভাবে জীবন-মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে ১৫ দিন কষ্ট করে ফিরে এসেছি। টানা কদিন স্যালাইনের চ্যানেল করে আইভি ইনজেকশন দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। হাঁটছি।’

দুর্গাপুজো নিয়ে রাজ্যে অশান্তির এক বাতাবরণ তৈরির চক্রান্ত চলছে বলে উল্লেখ করে মমতা বলেন, ‘আমাদের পুজো ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেয়েছে। কটা লোক কী বলল না বলল, শুনবেন না। গুরুত্ব দেবেন না। কারও প্ররোচনায় পা দেবেন না। ধর্ম যার যার, উৎসব সবার। পুজো ভাল করে কাটান। নিজের এলাকায় থাকুন। চোখ-কান খুলে রাখুন।’  চলতি বছর ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যায় তৃণমূল নেত্রীর কবিতা প্রকাশিত হয়েছে, যার নাম ‘ভাবছি’। এছাড়া বইয়ের প্রচ্ছদও এঁকেছেন।

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র