চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোহনবাগান তাঁবুতে সেনাবাহিনীর তাণ্ডব, ভাঙচুর কিয়স্ক

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই মোহনবাগান ক্লাবে ভাঙচুর চালাল  সেনাবাহিনী। ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী কিয়স্ক।  শুধু তাই নয়, ক্লাবের আশেপাশের বেশ কিছু ফ্লেক্স এবং ব্যানারও সরানো হয়েছে। আর তাতে বেশ ক্ষুব্ধ হয়েছেন মোহনবাগান সমর্থকরা। ইতিমধ্যে মোহনবাগানের একাধিক ফ্যান ক্লাবের তরফে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করা হয়েছে।  

বলা বাহুল্য, ময়দানের মধ্যে তিনটি ক্লাবই রয়েছে সেনাবাহিনীর জায়গায়। তাই মাঝে মধ্যেই ক্লাব পরিদর্শন করতে আসেন সেনাবাহিনীর আধিকারিকরা। এদিন বেলা বারোটা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মোহনবাগান ক্লাবে পরিদর্শনে আসেন কর্মকর্তারা। আর তখনই ঘটে ভাঙচুরের ঘটনা। কারণ, গোটা ময়দান সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন। তাই ময়দানের ক্লাবগুলির কোনও স্থায়ী নির্মাণ করতে গেলে অনুমতি নিতে হয় সেনাবাহিনীর কাছ থেকে । আর কেউ যদি অনুমতি ছাড়া কোন নির্মাণ তৈরি করে তাহলে তা ভেঙে দিতে পারেন  সেনার আধিকারিকরা।

এদিনের এই ঘটনা প্রসঙ্গে মোহনবাগানের ক্লাবের এক সদস্য জানিয়েছেন, ‘কী কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজ করা হয়েছে তা তাদের কাছে এখন আর পরিষ্কার নয়।‘ তবে এ নিয়ে মোহনবাগান  শীর্ষ কর্তাদের কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। বলা বাহুল্য, কয়েকমাসে আগে  এমনভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছিল ইষ্টবেঙ্গল ক্লাবে। সেইসময় ক্লাবের পক্ষ থেকে তৈরি হওয়া পানশালা ভেঙে দিয়েছিল সেনা আধিকারিকরা। এবার এই একই ঘটনার ছবি দেখা গেল্ মোহনবাগান  ক্লাবে।  

Published by:

Share Link:

More Releted News:

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বইয়ের

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ