Christmas-এ নয় Drink and Drive, কড়া পদক্ষেপ পুলিশের

২৫ ও ৩১ ডিসেম্বর রাতে কলকাতার বুকে অতিরিক্ত মদ‌্যপান করলে কাউকেই গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। সিদ্ধান্ত কলকাতা পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন(Christmas) আর বর্ষবরণের দিনে(New Year Eve) কলকাতা শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবার কড়া পদক্ষেপের পথে হাঁটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ(Kolkata Police)। সেই কারণেই শহরের আইনের রক্ষকদের সিদ্ধান্ত, ওই দুই দিন রাতে মদ‌্যপ ব‌্যক্তিদের(Drunk People) গাড়ি চালিয়ে বাড়ি ফেরার ঘটনা রুখে দেওয়া হবে যে কোনও মূল্যে। সেই কারণেই তাঁরা বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে চলেছেন ওই দুই বিশেষ দিন অর্থাৎ ২৫ ও ৩১ ডিসেম্বরের জন্য। কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দুই বিশেষ দিনে, অতিরিক্ত মদ‌্যপান করলে কাউকেই গাড়ির স্টিয়ারিংয়ে বসতে দেওয়া হবে না। অন‌্য গাড়ি ডেকে তাঁকে বাড়ি পাঠানো হবে। তিনি গাড়ি ছেড়ে যেতে আপত্তি জানালে সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠানো হবে। শহর-শহরতলির সমস্ত বার, পাব এবং রেস্তরাঁকে এবং হোটেল-রেস্তরাঁ সংগঠনকে এই মর্মে নোটিস পাঠাচ্ছে কলকাতা পুলিশ।

প্রতিবারই বড়দিন এবং বছর শেষের দিনে কলকাতার বার, পাব ও রেস্তরাঁতে ভিড় বাড়ে। কে কতটা মদ‌্যপান করবেন, তা নিয়ে সেই দুই দিন কার্যত অঘোষিত অলিখিত প্রতিযোগিতা চলে। সেটা পুলিশ বা বার কর্তৃপক্ষ কেউই আটকাতেও পারে না, ঠেকাতেও পারে না। আবার ওই দুই দিন কাউকে মদ খাওয়া থেকে বিরত করাও যায় না। তাই অতিরিক্ত মদ‌্যপান করলে সেই ব‌্যক্তিকে আর গাড়ির স্টিয়ারিংয়ে বসতে না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে তাঁরা সহায়তা চেয়েছেন কলকাতার হোটেল-রেস্তরাঁ সংগঠনের কাছেও। কেননা একমাত্র তাঁরাই পুলিশকে এই মর্মে খবর দিতে পারবেন যে কে বেশি মদ খেয়েছে আর কে কম খেয়েছে, কে গাড়ি চালাবার মতো অবস্থায় আছে আর কে গাড়ি না চালানোর মতো অবস্থায় আছে। যদি দেখা যায় মদ্যপ ব্যক্তি গাড়ি চালানোর মতো অবস্থায় নেই। তাহলে পাব, বার বা হোটেলে থাকা বেয়ারারাই গাড়ি বা চালক ডেকে দেবেন।  

ইতিমধ্যেই গাড়ির চালক সরবরাহের জন‌্য অ‌্যাপ চালু করেছে এক বেসরকারি সংস্থা। তাদের মাধ‌্যমেই চালক ভাড়া করে ম‌দ‌্যপ ব‌্যক্তিকে নিজের গাড়ি দিয়ে ফেরত পাঠানো হবে। তার জন‌্য ওই ব‌্যক্তিকে মেটাতে হবে চালকের মজুরি, সঙ্গে তাঁর গন্তব্যে ফেরার খরচও। গোটা বিষয়টিতে থাকবে কড়া পুলিশি নজরদারি। সেই সঙ্গে মদ‌্যপ ব‌্যক্তিদের ওপর নজরদারি চালাবে বার-রেস্তরাঁ কর্তৃপক্ষও। তার জন‌্য মোতায়েন থাকছে বিশেষ বেয়ারা। তাঁরাই অতিরিক্ত মদ খেয়ে ফেলা ব‌্যক্তি যাতে সুস্থ‌্ভাবে বাড়ি ফিরতে পারেন তার ব‌্যবস্থা করে দেবেন। একই সঙ্গে মদ খেয়ে গাড়ি চালানো বন্ধ করতে জরিমানার পরিমাণ যেমন কলকাতা পুলিশ বাড়িয়েছে তেমন শহরের গুরুত্বপূর্ণ মোড়ে Breath Analyzer নিয়ে পরীক্ষাও চালানো হবে। গাড়ির চালক ওই যন্ত্রে ফুঁ দিলেই বোঝা যাবে তিনি মদ‌্যপ কি না!

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক