জামিন নিয়ে আদালতে ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতে কারোর জন্য কোনও বিশেষ সুবিধা দেওয়া হবেনা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানির জন্য তারিখ চাইতেই স্পষ্ট জানিয়ে দিলেন বিচারক। জামিনের শুনানির জন্য তারিখ ধার্য করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী। সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুনানি ছিল। হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ফের তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। শুনানির জন্য তারিখ চান। বিচারক স্পষ্ট বলেন, ‘‘আদালতে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। যে রকম যা তারিখ নির্ধারিত রয়েছে, সে রকম হবে।’’

নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও হাজির করানো হয়। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে  ভার্চুয়ালি হাজির করানো হয়। 

সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তাঁর জামিনের আর্জি জানান। রায়দান স্থগিত রয়েছে। শান্তিপ্রসাদ সিনহারও জামিনের আবেদন করা হয়। অশোক সাহারও এদিন জামিনের আবেদন জানিয়েছেন আইনজীবী।  

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

রাজ্যে সপ্তম পে কমিশন, খুশিতে মগড়া বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?