ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে মদ-গাঁজা খাওয়ার প্রতিবাদের জের! ভোট গণনার দিন রাতে মহিলাকে শ্লীলতাহানী ও তাঁর স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগে মগড়ায় গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন তৃণমূল কর্মী।

ঘটনার সূত্রপাত, গত ৪ মে অর্থাৎ ভোটগণনার দিনে। ঘটনাটি ঘটে মগড়া থানার ত্রিবেনী কিশোরী সংঘ ক্লাবের কাছে। মারধর ও অভিযোগ মগড়া থানার পুলিশ বিটিপিএস এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক গৌতম দাস ওরফে ‘বলো’কে গ্রেফতার করে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে তন্ময় দাসপ্রবীর সরকার ওরফে কালা, সুজিত কুন্ডু ওরফে বাবু। এই ঘটনায় আগেই দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনার পর থেকেই বলো সহ চারজন পলাতক ছিল। গতকাল (১৭ মে) রাতে এলাকায় ফিরতেই তাদের হাতেনাতে ধরা হয়। আজ (১৮ মে) ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা দাবি করেন,  সমস্ত অভিযোগ ভিত্তিহীন, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

রাজ্যে পালাবদলের পর দিকে দিকে শুরু হয়েছে ধরপাকড়। তোলাবাজির সঙ্গে যুক্ত, এলাকায় দাদাগিরি দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল নেতাদের ধরতে কড়া হাতে মাঠে নেমেছে পুলিশ। এরই মধ্যে তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়াকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবার (১৮ মে) আসানসোল আদালতে হাজির করানো হয় রাজুকে। তাঁকে তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে বলে খবর। স্থানীয় এবং তৃণমূল কর্মীদের একটি সূত্র বলছে, ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ‘ঘনিষ্ঠ’।

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ