মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবারের পর মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। বঙ্গোপসাগরের ওপর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। সোমবারের মতো মঙ্গলবারও বৃষ্টিপাত হবে। বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যতটা দূরে চলে যাবে, ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। অন্যদিকে অসমের ওপর নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে সোমবার সকালের দিকে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। বিকেলের পর থেকে বৃষ্টি নামতে শুরু করে। সোমবার সন্ধ্যার দিকে কলকাতা, দুই উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

 

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি