আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

শিক্ষিকার হাতেই সরস্বতীর আরাধনা কলকাতায়

নিজস্ব প্রতিনিধি : সরস্বতী পুজোর সময়ে বিভিন্ন বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু এই পুজোর দায়িত্ব যদি নেন স্বয়ং শিক্ষিকা তাহলে কেমন হয় বলুন তো। এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকল গড়ফার ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এবারে এই উচ্চ মাধ্যমিক স্কুলটিতে পুজোর দায়িত্ব নিলেন স্কুলটির সংস্কৃত শিক্ষিকা অর্পিতা বৈদ্য। অর্পিতার হাত ধরেই বিদ্যালয়ের যাবতীয় পুজো অর্চনার কাজ সম্পন্ন হয়। সেই সঙ্গে ওই মহিলা পুরোহিতের হাত ধরে হাতেখড়ি পর্বও সম্পন্ন হল। হাতেখড়ি হল বিদ্যালয়ের এক শিক্ষিকা কন্যার। পুরুষ পুরোহিতের পাশাপাশি পুজো অর্চনার কাজে মহিলাদের ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে বিদ্যালয়ে এক শিক্ষিকাকে পুরোহিতের ভূমিকায় দেখার অভিজ্ঞতা খুব একটা বেশি পাওয়া যায় না। এদিন স্কুলের শিক্ষিকাকে পুরোহিত হিসাবে দেখতে উৎসাহের অন্ত ছিল না স্কুলের অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যে।

এদিন নতুন এক ঘটনার সাক্ষী হয়ে স্কুলের শিক্ষিকারা জানান, ‘মহিলা পুরোহিত এখন আর নতুন কিছু নয় ঠিকই। কিন্তু স্কুলের এক শিক্ষিকা পুজো করছেন, এটা খুব একটা বেশি দেখা যায় না। এতদিন ধরে যা আমরা ভেবেছিলাম, তাই এখন বাস্তবায়িত হয়েছে। আমরা আমাদের মেয়েদের একটা শিক্ষাই দিতে চাই, নিজেদের সংস্কৃতিকে ধরে রাখো কিন্তু য়ে সংস্কার পিছনে টানে তাকে ফেলে এগিয়ে চল।‘

Published by:

Share Link:

More Releted News:

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ