‘যখন সময় থমকে দাঁড়ায়’, ২১ জুলাইয়ের মঞ্চে ‘প্রতিবাদী’ গান গেয়ে নজর কাড়লেন নচিকেতা

এদিন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজ্যের মানুষের নজর কেড়েছেন তারকারাই। টলিউডের একাধিক তারকা একুশের মঞ্চে উপস্থিত হয়েছেন। রয়েছেন নচিকেতা চক্রবর্তীও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একুশ জুলাইয়ের মঞ্চে রাজ্যের সকল স্তরের ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই আজ। তাই এবারের’শহিদ তর্পণ সমাবেশ’ তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে থেকেই আগামী বছরের ভোটের পুঁজি সংগ্রহ করবে তৃণমূল। তাই এবারের ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বিশেষ নজর রয়েছে রাজ্যের মানুষের। বিশেষ করে, সবার পাখির চোখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে। রাজ্যের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজ গোটা রাজ্য শুনবে। ইতিমধ্যেই ধর্মতলায় লোকারণ্য। রাজ্যের কোণে কোণে তৃণমূলের সমাবেশে যোগ দিয়েছেন। যাই হোক, এদিন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজ্যের মানুষের নজর কেড়েছেন তারকারাই। টলিউডের একাধিক তারকা একুশের মঞ্চে উপস্থিত হয়েছেন। রয়েছেন নচিকেতা চক্রবর্তীও। এবারের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলা ভাষাকে কেন্দ্র করেই। কারণ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার জন্যে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে জেলে।

সেই নিয়েই বিরোধীদের বিরুদ্ধে এবারের একুশের মঞ্চ গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলা ভাষার কদর রয়েছে গোটা বিশ্বজুড়ে। তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্যে কেন হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যবাসীকে? আজ ফিরহাদ হাকিমের বক্তব্যের পরেই মঞ্চে ডাকা হয় নচিকেতা চক্রবর্তীকে। দিদির অন্যতম প্রধান সৈনিক তিনি। ইন্দ্রনীল সেন এ দিন সভামঞ্চে নচিকেতার কাছে প্রতিবাদের গান গাওয়ার অনুরোধ জানান। আর তাঁর ডাকে পরনে কালো পাঞ্জাবি, গলায় সাদা-কালো উত্তরীয় বেশে সভামঞ্চে উপস্থিত হন নচিকেতা। এসেই তাঁর নিজের লেখা গান ধরেন তিনি, “যখন সময় থমকে দাঁড়ায়…”।

এরপরে সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “সকলে গান আমার সঙ্গে, স্বপ্ন দেখে মন…”। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যান তিনি এবং তাঁর হাত ধরে অভিবাদন জানান। এরপরেই ফিরহাদ হাকিমের পাশে বসে পড়েন তিনি। যাই হোক, এদিন তৃণমূল সভামঞ্চে ডাক পেয়েছেন, পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর বাবা-মা, নদিয়ার তেহট্টের নিহত সেনা ঝন্টু শেখের বাবা, যিনি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে সন্ত্রাসীর গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। তাদের সবাইকে একুশের সভামঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ২১ জুলাইয়ের মঞ্চেও আলো করেছেন টলিপাড়ার তারকারা। রয়েছেন বিজেপি থেকেই তৃণমূলে চলে আসা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। এছাড়াও রয়েছেন তৃণা সাহা, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুন্ডু প্রমুখ।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু