এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে বাংলা থেকে কেন একজন !

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে বাংলা থেকে মাত্র একজন ফুটবল খেলোয়াড় সুযোগ পেয়েছেন। রহিম আলী একমাত্র সুযোগ পেয়েছেন।এর বাইরে কোন বাঙালি ফুটবলার নেই ।কেন? বৃহস্পতিবার প্রশ্ন তুললেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে কে প্রশ্ন করছেন অরূপ বিশ্বাস(Arup Biswas)। এটা কি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে করছেন?

সব জায়গাতেই বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ১০০ দিনের কাজ থেকে বাংলার ফুটবল , অভিযোগ অরূপ বিশ্বাসের। মন্ত্রী অরূপ বিশ্বাস আরোও বলেন,আই এস এল এর প্রথম ডার্বি হওয়ার কথা ছিল আগামী ২৮ শে অক্টোবর। তবে উৎসবের মরশুম হওয়ার দরুন তিনি নিজে ইতিমধ্যেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ওই সময় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে ওই দিন ম্যাচ হওয়া নিয়ে রীতিমত সংশয়। একই সঙ্গে ২৩ শে অক্টোবর এএফসি কাপে মোহনবাগানের ম্যাচেও পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।

এছাড়াও একুশে অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন আই এস এল মুখোমুখি হবে ইস্টবেঙ্গল(East Bengal) এবং গোয়া। এই ম্যাচেও কোন রকম নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছেন অরূপ বিশ্বাস। তিনটি ম্যাচি হওয়ার কথা যুবভারতীতে(Yubabharati) ছিল। ওই সময় স্টেডিয়াম দেওয়া সম্ভব নয় বা স্টেডিয়ামে কোনরকম নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে