২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি :  ২০১৬-এর এসএসসি পরীক্ষায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন। বুধবার শীর্ষ আদালতে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয়। এরফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। চাকরিপ্রাপকদের চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে। হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসার পর সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দিয়েছিলেন, হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন। এরপরই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে কমিশনের চেয়ারম্যান। শেষ পর্যন্ত এদিন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল এসএসসি। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে।

কিন্তু কী কারণে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গত সোমবার জানিয়েছিলেন, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু তার জন্যে কেন ২৬ হাজার জনের চাকরি বাতিল হবে। কমিশনের মতে, কতজনের অবৈধভাবে চাকরি বাতিল হয়েছে তার একটা হিসাব দেওয়া হয়েছিল। তারপরও কেন পুরো প্যানেল বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ