Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করলেন চাকরিহারা প্রার্থীরা। তাঁদের দাবি, সুপ্রিমকোর্টের নির্দেশের পরেও তাঁরা স্কুলে যোগ দিতে পারছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করলেন চাকরিহারা প্রার্থীরা। তাঁদের দাবি, সুপ্রিমকোর্টের নির্দেশের পরেও তাঁরা স্কুলে যোগ দিতে পারছেন না। কারণ জেলা DI এবং প্রধান শিক্ষকের পাঠানো ‘যোগ্য’ তালিকায় অনেকের নাম নেই বলে দাবি করেছেন তাঁরা। সেই কারণেই যতক্ষণ না শিক্ষামন্ত্রীর তরফ থেকে তাঁরা এ বিষয়ে কোনও আশ্বাস পাচ্ছেন, ততক্ষণ তাঁরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাঁরা অবস্থান বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে স্লোগান দিতেও শুরু করেছেন। উল্লেখ্য, সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল যে, যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। এই নির্দেশের পরে ১৭,২০৬ জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ১৫ হাজার জন স্কুল যেতে পেরেছে। এ নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁরা বৈঠক করেছেন। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি।

তাঁরা বারবার তাঁদের চাকরি ফেরৎ দেওয়ার দাবি করছেন। ওদিকে শিক্ষামন্ত্রী ও প্রশাসনিক তরফ থেকে তাঁদের বারবার বিক্ষোভ উঠিয়ে স্কুলে যেতে বলা হচ্ছে। এবং বিক্ষোভে শুধুমাত্র চাকরিহারা স্কুল শিক্ষকদের থাকতে বলা হচ্ছে। কিন্তু চাকরিহারা প্রার্থীরা নিজেদের দাবিতে অনড়। এ প্রসঙ্গে একজন চাকরিহারা শিক্ষক জানিয়েছেন, সুপ্রিমকোর্টের নির্দেশের পরে ১৭,২০৬ জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যে মাত্র ১৫ হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন। তাঁরা বারবার বিভিন্ন দফতরে যাচ্ছেন, কিন্তু সকলেই তাঁদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দফতর জানেন যে, তাঁরা স্কুলে যাচ্ছেন, সময়মতো বেতন পাচ্ছেন। কিন্তু অনেকেই এখনো স্কুলে যোগ দিতে পারেননি। উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ২০১৬ সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করেছে। যাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার চাকরি প্রার্থী।

এরপর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের রায়ে ‘Rank Jump’ করা প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি তাঁদের বেতন দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। পাশাপাশি স্কুলে যোগদান করার জন্য শিক্ষকদের তালিকাও পাঠানো হয়েছে জেলাশাশকের অফিস থেকে। কিন্তু সেই তালিকায় নাম নেই বলেই দাবি করেন এই শিক্ষকরা। সেই কারণেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করা পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে ব্রাত্য বসুর তরফে কোনও উত্তর আসেনি। এদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এই আন্দোলনের কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর