Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে শুরু হতে চলেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আজ শনিবার (২ অগস্ট) থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘোষিত নয়া প্রকল্প। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। বলেছিলেন,অগস্ট থেকে রাজ্যজুড়ে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি শুরু হবে।

জানা গিয়েছে, ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান। ১৫ নভেম্বরের মধ্যে জমা পরা সমস্ত সমস্যার সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যে মোট ৮০ হাজার বুথে চলবে এই প্রকল্পের কাজ। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য।এবার তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত ১৫টি কাজ এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এই তালিকায় রয়েছে নর্দমা নির্মাণ থেকে সংস্কার, পানীয় জলের সমস্যার সমাধান, পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক বসানো, রাস্তায় আলোর ব্যবস্থা করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার, খেলার মাঠ নির্মাণ, কমিউনিটি টয়লেট নির্মাণের মতো কাজ। পুকুর সংস্কার ও ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজকেও এই কাজের মধ্যে রাখা হয়েছে। বিদ্যুৎসংযোগ সংক্রান্ত কাজ, পার্কে গাছ লাগানো থেকে বেঞ্চ বসানো, বাসস্টপের শেড তৈরি করা থেকে শুরু করে, অটো বা রিক্সার স্ট্যান্ড, ফুটপাত তৈরি বা সংরক্ষণ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হবে।

তবে এই তালিকায় নেই বড় কোনও নির্মাণকাজ। জমিকেনা বা জমি ভাড়া নেওয়ার কোনও বিষয় এই প্রকল্পের আওতায় থাকবে না। প্রকল্প সুস্থভাবে চালানোর জন্য দায়িত্ব রয়েছে মুখ্যসচিবের ওপরে। মনোজ পন্থের নেতৃত্বে সকল দফতরের সচিব ও কলকাতা পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। একটি বিশেষ টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে।

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি