রামমন্দির উদ্বোধনের দিন অশান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রামমন্দির উদ্বোধনের দিন অশান্তি ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় অতিবামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিদের। উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

অযোধ্যায় রামমন্দিরে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তোড়জোড় চলছিল, তখন রামমন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখানোর জন্য প্রজেক্টর ও অন্যান্য জিনিসপত্র সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তাঁরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই কাজকে বন্ধ করতে বলে অতিবামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু তাতে কর্নপাত করেনি বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। পাল্টা স্লোগান দিতে থাকেন অতিবামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বামপন্থী ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পড়ুয়াদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। খবর গিয়ে পৌঁছোয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটে চলে আসেন অধ্যাপকরা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, গোটা ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য অমিতাভ দত্ত। বিক্ষোভরত পড়ুয়াদের থামাতে গিয়ে মাথায় ফেটেছে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাসের।

এর আগে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হযেছিল। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিন বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। সোমবার বিভিন্ন বিভাগে পরীক্ষা থাকার জন্য এই কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশ থাকা সত্বেও কোনও কর্নপাত করেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, সেজন্য এদিন তৎপরতা দেখিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান