চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য-রাজ্যপাল সম্পর্কের বৈরিতা কারও অজানা নয়। দীর্ঘ সংঘাতের আবহ শেষে অবশেষে কি সুর নরম করছেন রাজ্যপাল? এই প্রশ্নই রাজনীতির অন্দরমহলে উঠেছে। এই জল্পনার মাঝেই রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান রাজ্যপাল।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়েছেন রাজ্যপাল। যদিও রাজভবন বা মুখ্যমন্ত্রীর দফতর এখনও এই বিষয়ে কেউ স্পষ্ট করেননি। আগে এই বিষয়ে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল। হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।  আগে সুপ্রিম কোর্টও দুইপক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত তুঙ্গে পৌঁছয়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে ধর্না দেন। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই ধারণা রাজনৈতিক মহলের।

Published by:

Share Link:

More Releted News:

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ