হু হু করে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, বঙ্গ জুড়ে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে শীত।  রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। সকাল হতেই ঘন কুয়াশার চাদরে ঢাকছে  গোটা বঙ্গ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তুরে হাওয়া।  শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। নামছে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন জেলায় জেলায় চাপমাত্রা কমবে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি। সর্বনিন্ম তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। তাই নামিয়ে ফেলতে হবে  সোয়েটার-চাদর । শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

তবে শনি- রবিবার নামবে তাপমাত্রার পারদ। সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর  । ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। তাতে  দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। তবে বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । দিনভর পরিষ্কার থাকবে  আকাশ। বলা বাহুল্য, বর্তমানে রাজ্য জুড়ে আর নেই বৃষ্টির সম্ভাবনা। তাই দ্রুত জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’