চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘২০২৬-এ আমরাই ক্ষমতায় ফিরব’, ভোটের দেড় বছর আগেই ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: বিরোধী আর সংবাদমাধ্যমের একাংশের যৌথ অপপ্রচারকে পরাস্ত করে সদ্য সমাপ্ত রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচনেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। আর ওই জয় অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলা সম্প্রচারমাধ্যম ‘নিউজ-১৮ বাংলা’কে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে বিধানসভা ভোটের দেড় বছর আগেই আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি জানিয়ে দিয়েছেন, ‘২০২৬ সালের বিধানসভা ভোটে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরবে।’ কীভাবে ভোটের দেড় বছর আগে এতটা আত্মবিশ্বাসী তিনি, তা জানতে চাওয়া হলে খানিকটা সহাস্যে তৃণমূল সুপ্রিমো জবাব দেন, ‘মানুষের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। মানুষ কাজটা দেখে। গত ১৩ বছরে আমরা মানুষের জন্য কাজ করেছি। তাই আমি বিশ্বাস করি আমরাই ক্ষমতায় আসব।’

এদিনের সাক্ষা‍ৎকারে প্রাণ খুলেই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালক থেকে শুরু করে শ্রোতা-দর্শক আসনে উপস্থিত অতিথিদের প্রশ্ন বাউন্সার সাবলীল দক্ষতায় সামলে ছক্কা হাঁকিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে হিন্দুদের উপরে শুরু হয়েছে বল্গাহীন সন্ত্রাস। ওই সন্ত্রাসের নিন্দা করে নিপীড়িত হিন্দুদের রক্ষায় শান্তিবাহিনী পাঠানোর কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ‌আর তাতেই ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেছে বাংলাদেশের মোল্লা ইউনূসের সরকার। এমনকি বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গি উপদেষ্টারা তাঁকে হুমকিও দিয়েছেন। তবে সেই হুমকিতে দমবার মতো পাত্রী যে তিনি নন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের রাখঢাক না রেখে জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশের অত্যাচারিতদের পাশেই রয়েছেন তিনি। অত্যাচারিতদের বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ছিল, রাষ্ট্রপুঞ্জকে বলে শান্তিবাহিনী পাঠানো।’

বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের কয়েক হাজার কোটি টাকা বকেয়া। নানা অজুহাতে সেই টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বঞ্চনার কারণে আর্থিক সঙ্কটের সঙ্গে প্রতি মুহুর্তে লড়তে হচ্ছে রাজ্যকে। তার পরেও লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই অসাধ্যসাধন কী করে করছেন জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, ‘মায়েরা যখন সংসার চালান তাঁরা ঠিক করে নেন, কত অর্থ আছে সেই অনুযায়ী কী ভাবে চালাবেন। বাজেট বড় কথা। আমাকেও তেমন হিসেব করে করতে হয়েছে। যতটুকু সম্ভব হয়েছে করেছি। যদি সামর্থ থাকলে আরও করতাম। শুধু প্রতিশ্রুতি নয়, কাজটুকু করে যেতে চেয়েছি। আমি সাধারণ মানুষ। কথা দিয়ে কথা রাখতে চেয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ