হু হু করে নামবে পারদ, বঙ্গে জাঁকিয়ে শীত, বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডা দেখা গেলেও এবারের চিত্রটা ছিল পুরোটাই আলাদা। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে একেবারে উধাও হয়ে গিয়েছিল শীত। এই পরিস্থিতিতে খুশির খবর দিল হাওয়া অফিস। আজ রাত থেকেই ফের উত্তুরে হাওয়ার গতিপথ অবাধ হবে। সেই সঙ্গে পাল্লা দিয়ে নামবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, শনিবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে কলকাতার তাপমাত্রা ও নামবে ১৩ ডিগ্রিতে। ফলে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে সব জেলায়। তবে পারদ নামার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে বাড়বে কুয়াশার দাপট। কলকাতা সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে কুয়াশার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। বুধবার কলকাতার আকাশ পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী শুক্রবারের পর থেকে পারদ নামবে কলকাতায়।

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি