চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেঙ্গি- ম্যালেরিয়া মোকাবিলায় ৮ কোটি টাকার দিয়ে মশারি কিনছে স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিনিধিঃ শীত আসলেও কমছে ডেঙ্গি আর ম্যালেরিয়ার প্রকোপ।  বাংলা জুড়ে পাল্লা দিয়ে তা বেড়েই চলেছে । আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য প্রশাসন।  তাই এই পরিস্থিতির সঙ্গে  মোকাবিলা করতে ৮ কোটি টাকার বিশেষ মশারি কিনতে চলেছে  স্বাস্থ্যভবন।

ম্যালেরিয়া নিয়ে স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুসারে, চলতি বছর  প্লাসমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৯১১৬ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত ২১২৩ জন। মৃত্যু হয়েছে মোট  ৫ জনের। তবে অগস্ট মাসের পর থেকে রাজ্য জুড়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ। সবথেকে বেশি মুর্শিদাবাদের মানুষই ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবারই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুই জন প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগণায়।

 স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, চলতি বছরে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ২৩ হাজার ২২৭ জন । উদ্বেগের বিষয়, তারপর ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত, মাত্র ১৪ দিনে সেই সংখ্য়াটাই বেড়ে হয়েছে ২৭ হাজার ১৪২। আর তা নিয়ে বাড়ছে চিন্তা। সেইজন্য এই পরিস্থিতি মোকাবিলা করতে নয়া উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এই ৮ কোটি টাকা দিয়ে স্বাস্থ্য দফতরের তরফে ম্যালেরিয়া উপদ্রুত এলাকার মানুষজনের জন্য মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের ২ লক্ষ মশারি কেনা হচ্ছে। আর সেইগুলি পাঠান হবে আলিপুরদুয়ার, বাঁকুড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বিষ্ণুপুর জেলাগুলিতে ।  

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ