শীত যেন ‘ডুমুরের ফুল’! মকর সংক্রান্তিতে বাড়বে তাপমাত্রা, হবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে পা রেখেই শীত দেখিয়েছিল তার দাপট। জাঁকিয়ে শীতের আভাস পেয়ে বাঙালির মনে আশা ছিল যে, পৌষ মাসের সংক্রান্তিতেও থাকবে শীত। কিন্তু সেই শীতের প্রভাব যেন ক্রমশ মিলিয়ে যাচ্ছে। তবে কি মকর সংক্রান্তিতেও শীত হবে ডুমুরের ফুল? আবহাওয়াবিদদের মতে, এই সংক্রান্তি থাকবে না শীতের আমেজ। বাড়বে তাপমাত্রা এবং কয়েক জায়গায় বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে রবিবার ও সোমবার কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই চার জেলায়। বাকি জেলাতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামবে।

সোমবার দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে কলকাতা-সহ পাঁচ জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আপাতত তাপমাত্রা। আগামী দুই দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও।

কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি