ঠাকুরপুকুরে ডেঙ্গুতে মৃত্যু, মালদায় ডেঙ্গু রোধে বিশেষ বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও মালদা: আবারো ডেঙ্গুতে মৃত্যু।এবার ডেঙ্গুতে মৃত্যু হল ঠাকুরপুকুরের১২৫ নম্বর ওয়ার্ড -র ২ নম্বর বাছার পাড়ার পরেশ সাউয়ের(Paresh Shaw)।গত শুক্রবার হসপিটালে ভর্তি হন তিনি।ব্লাড টেস্ট করলে ডেঙ্গু পজেটিভ হয়। সোমবার সন্ধ্যেবেলায় তার মৃত্যু হয়। এলাকার মানুষের বক্তব্য এখানকার কাউন্সিলর কোন কাজ করে না এবং এলাকার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা কিছু নেই। এক কথায় বলা যায় মশার আঁতুঘর হয়ে রয়েছে দু ‘নম্বর বাঁচার পাড়া।

স্থানীয় মানুষজনের বক্তব্য, কোনো নিকাশি ব্যবস্থা নেই।তার জন্য বর্ষার জল সমস্ত জায়গায় জমে রয়েছে। এমনকি এ রাস্তার নিজেদেরকে রাবিশ ফেলতে হচ্ছে, কর্পোরেশন  কোন কাজ করছে না বলে অভিযোগ।এলাকায় ডেঙ্গুর আতঙ্ক রয়েছে বেশ কিছু পরিবারের মানুষজন জ্বরে আক্রান্ত। মাস দুয়েক আগে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই এলাকাতেই মৃত্যু হয়েছিল। অন্যদিকে, ডেঙ্গু(Dengu) নিয়ে বৈঠক করেন মালদার অতিরিক্ত জেলাশাসক(ADM) বৈভব চৌধুরী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি।

ডেঙ্গু নিয়ে ব্লকের স্বাস্থ্য কর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দফতরের দাবি,জেলাতে প্রায় ১৩০০রোগী  ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন। গত,তিন সপ্তাহে সব চেয়ে বেশি রোগী  ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাই রক্ত পরীক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের একাধিক কর্মী  ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিন ডেঙ্গু নিয়ে মালদা মেডিক্যাল(Malda Medical ) ও ব্লকের স্বাস্থ্য কর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন জেলার স্বাস্থ্য কর্তারা।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে