পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন ভিন্ন রকমের পায়েস, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত কাল মানেই নলেন গুঁড়ের গন্ধ। তারসঙ্গে ওঠে নতুন চাল। আর এই সময় গোটা রাজ্য জুড়ে পালিত হয় পৌষ সংক্রান্তি। অনেক বাড়িতেই এদিন  আতপ চাল, বিভিন্ন ফল, আখ, গুড়, আদা কুচি দিয়ে বানানো হয় নবান্ন বানান হয়। এই  পৌষ সংক্রান্তির দিন বানান হয় গোবিন্দ ভোগ চালের পায়েস। তবে এবার গোবিন্দ ভোগ চাল ছাড়াও আরও বেশ কিছু পায়েস সহজেই বাড়িতে  বানিয়ে ফেলুন। জেনে নিন সহজ বেশ কিছু রেসিপি –

১)রাঙা আলুর পায়েস- এটি তৈরি করতে লাগবে  ৫০০গ্রাম মিষ্টি আলু,দুধ ৫০০ মিলিলিটার, খেজুরের গুড়, ঘি, নুন- স্বাদমত নুন, ২টো তেজপাতা, কিশমিশ ও কাজুবাদাম এবং দারুচিনি, ড্রাই ফ্রুটস। প্রথমে আলুগুলো খোসা ছড়িয়ে নিয়ে  ছোট ছোট করে কেটে নিন। তারপর দুধকে ভালভাবে ফুটিয়ে নিয়ে তার ওপর দিয়ে দিন তেজপাতা আর স্বাদমত নুন । অন্যদিকে একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিন। এরপর দুধের মধ্যে ওই আলুগুলোকে দিয়ে ভাল করে নাড়তে থাকুন । তারপরেই তৈরি হয়ে যাবে রাঙা আলুর পায়েস।

২) চিঁড়ের পায়েস-  এটি তৈরি করতে লাগবে এক কাপ  মোটা চিড়ে ,  দুধ ৫০০ মিলিলিটার, কিশমিশ ও কাজুবাদাম, দু চামচ ঘি আর খেজুর গুড় । প্রথমে চিড়ের পায়েস রান্নার জন্য কড়াই গরম করে তাতে ঘি দিয়ে চিড়ে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াই তে থেঁতো করা কাজু একটু নেড়ে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে।এরপর দুধ ফুটে উঠলে ভাজা চিড়ে তাতে দিয়ে দিতে হবে। এরপর তারসঙ্গে মিশিয়ে নিতে হবে খেজুর গুঁড়। তারপর ভাল করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে চিঁড়ের পায়েস।  

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক