ব্রহ্ম মুহূর্তে করুন এই বিশেষ কিছু কাজ, জীবনে শুধুই এগিয়ে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়কে দিনের সবচেয়ে শান্তিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু শাস্ত্রে বিশ্বাস, ব্রহ্ম মুহূর্তে প্রকৃতির শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে এবং মন সম্পূর্ণ শান্ত থাকে। তাই এই সময়টিকে ধ্যান, যোগব্যায়াম বা উপাসনার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তকে অক্ষয় মুহূর্তও বলা হয়।

বলা হয়, যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দিন শুরু করেন তাদের মন পরিষ্কার হয়, চিন্তাভাবনার শক্তি বৃদ্ধি পায়। সারা দিন দেহে মনে ভরপুর এনার্জি থাকে। এই সময়ে করা ধ্যান দ্রুত ফল দেয়, কারণ ব্রহ্ম মুহূর্তে মনে কোনও বিভ্রান্তি থাকে না। তাহলে আসুন জেনে নিই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কী কী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

জ্যোতিষশাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্তের সময় যেহেতু আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ থাকে, তাই এই সময়ে ঘুম ভাঙলে সবার আগে হাতের তালুর দিকে তাকানো উচিত। কারণ হাতের তালুতে তিন দেবতার বাস। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সবার আগে হাতের তালুর দিকে তাকিয়ে মন্ত্র পড়ুন “করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু হি ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম।” এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। পাশাপাশি জীবনে সম্পদ ও সমৃদ্ধির কোনও অভাব হয় না।

এ ছাড়া ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর আপনার ইষ্টদেবকে স্মরণ করুন। তারপর গায়ত্রী মন্ত্র ”ওঁ ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ” জপ করুন। এছাড়া ব্রহ্ম মুহূর্তে ‘ওঁ’ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। অন্যান্য মন্ত্র জপের পর কিছুক্ষণ ধ্যান করুন, তারপর দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে ‘ওঁ’ জপ করুন। এই অনুশীলন মন এবং আত্মা উভয়কেই পবিত্র করে। কথিত আছে, ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্রগুলি জপ করলে সকল দেবতা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও, জীবনের সমস্যার সমাধানও আসে খুব সহজে।

ভুল করেও এই কাজগুলি করবেন না

ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে খাবার খাবেন না। এই সময়ে খাবার খেলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাধতে পারে।

ব্রহ্ম মুহূর্তের সময় মনকে সম্পূর্ণ শান্ত রাখা উচিত। কোনও নেতিবাচক চিন্তাভাবনা করা উচিত নয়।

ব্রহ্ম মুহুর্তের সময় কারও প্রতি অশালীন ভাষা প্রয়োগ করা উচিত নয়। এতে মানসিক যন্ত্রণা হতে পারে।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ