গণেশ চতুর্থীতে এই বিশেষ ধাতুর তৈরি গণপতি বাড়িতে আনুন, সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর গণেশ চতুর্থী ২৭ সেপ্টেম্বর বুধবার পালিত হবে। হিন্দু ধর্মে এই উৎসবটি অত্যন্ত উৎসাহ এবং জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ভক্তিভরে ভক্তরা এই দিন বাপ্পার আরাধনা করেন। এই উৎসব ১০ দিন ধরে চলে এবং অনন্ত চতুর্দশীতে শেষ হয়। এই সময়কালে ভক্তরা তাদের বাড়িতে, মন্দিরে গণপতি বাপ্পা স্থাপন করে তাঁর পুজো করেন। বিশ্বাস করা হয় যে বিঘ্নহর্তা গণেশের পুজো করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট-বাধা দূর হয়। এই সময় ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে গণপতি বাপ্পার বিভিন্ন ধরনের মূর্তি বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে গণেশ চতুর্থীর আগের দিন গণেশের একটি বিশেষ মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। একটি বিশেষ ধাতুর তৈরি মূর্তি বাড়িতে এবং পরিবারে সুখ-সম্পদ নিয়ে আসে।

কোন ধাতুর মূর্তি আনা শুভ

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পিতলের গণেশ মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পিতলকে একটি শুভ ধাতু হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে ঘরে ধন, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি হয়। বিশ্বাস করা হয় যে, গণেশের পিতলের মূর্তি নেতিবাচক শক্তি দূর করে এবং সারা জীবন অর্থের অভাব থেকে মুক্ত রাখে।

মূর্তির শুঁড়ের দিকে নজর রাখুন

গণেশের শুঁড় সব সময় বাম দিকে থাকা উচিত। এই ধরনের গণপতি বাপ্পা মূর্তিকে বামমুখী গণেশ বলা হয়। এর ধরনের গণেশ মূর্তি সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে, ঘরে এমন মূর্তি রাখলে প্রতিটি কাজে সাফল্য আসে।

গণেশের মূর্তি কোন দিকে রাখা উচিত

উত্তর-পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনি এটি উত্তর বা পূর্ব দিকেও রাখতে পারেন। মনে রাখবেন গণেশকে কখনওই দক্ষিণ দিকে স্থাপন করবেন না, কারণ এই দিকটি অগ্নি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত দিক বলে মনে করা হয়। এই দিকে গণেশ স্থাপন করলে তা কখনওই শুভ ফল দেয় না।

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?