রাম নবমীর পুজো করবেন, কিন্তু রামলালাকে কী প্রসাদ দেবেন?

রামনবমী পালিত হয় নবরাত্রির শেষ দিনে। অর্থাৎ আগামী ৬ এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রামনবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম নবমীতে ভগবান রামের জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় ভারতজুড়ে। বিশেষ করে, এ দিনে সেজে উঠবে রাম লালার জন্মভূমি অযোধ্যা। রামনবমী র জন্যে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে দেশজুড়ে সারা বিশ্বের হিন্দুরা অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করে রাম নবমী। হিন্দু পঞ্জিকা অনুসারে, নব রাত্রি শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। রামনবমী পালিত হয় নবরাত্রির শেষ দিনে। অর্থাৎ আগামী ৬ এপ্রিল দেশ জুড়ে পালিত হবে রামনবমী। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রাম নবমী পালিত হয়। কিন্তু রাম লালা কে প্রসাদ হিসেবে কী দেবেন, তা জানা আছে কী? রাম নবমীতে রাম লালাকে তাঁর প্রিয় খাবার সাজিয়ে দিন, সেগুলি কী কী..?

পঞ্জিরি: রামলালার অতি প্রিয় নৈবেদ্য হল পঞ্জিরি বা ঘি-ভাজা আটা। এই বিশেষ পদটির সঙ্গে তুলসী পাতা যোগ করে রাম লালাকে নৈবেদ্য দিতে পারেন। মানুষের বিশ্বাস, এই নৈবেদ্য বিবাহিত জীবনে সৌহার্দ্য এবং মধুরতা আনে।

লাড্ডু: বেসন ঘি, চিনি এবং এলাচ গুঁড়ো দিয়ে তৈরি বেসনের লাড্ডু হল রাম লালার অতি প্রিয় খাবার। রাম নবমীতে এটি রাম লালার প্রসাদে রাখতে পারেন। এছাড়াও নারকেল লাড্ডু-ও রাম নবমীর প্রসাদ।

সুগন্ধী চালের পায়েস: রামের আরেকটি প্রিয় খাবার হল চালের পায়েস। সন্তান লাভ ও সুখ-শান্তির কামনায় আজও রামনবমীতে চালের পায়েস নিবেদনের রীতি প্রচলিত।

পঞ্চামৃত: দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত হিন্দু দেবদেবীর নৈবেদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই রামনবমীতে ভগবান রামের মূর্তিতে নৈবেদ্য হিসেবে চালের পায়েস রাখুন। এছাড়াও বনবাসের সময় রামের প্রধান খাবার ছিল কন্দমূল। তাই রামনবমীতে কন্দমূল নিবেদন করা বিশেষ প্রথা। এছাড়াও জাফরান ও চাল দিয়ে তৈরি কেশর ভাত রামনবমীর আরও একটি ঐতিহ্যবাহী প্রসাদ। মিষ্টি পোহাও ভগবান রামকে উৎসর্গ করতে পারেন।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর