কলকাতার কাছেই পাখিদের স্বর্গরাজ্য, ঘুরে আসুন এই অভয়ারণ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শহরের ব্যস্ততা আর ক্লান্তিকর যান্ত্রিক জীবন থেকে সামান্য দূরে গিয়ে যদি প্রকৃতির শান্ত ছোঁয়া পেতে চান, তাহলে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে অবস্থিত চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি আপনার জন্য এক আদর্শ জায়গা। চারপাশে ঘন সবুজ গাছপালা, পাখির ডাক আর নির্জন পরিবেশ মিলিয়ে এটি প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমীদের কাছে স্বর্গসম। স্থানীয়ভাবে অনেকেই এখনও এই জায়গাটিকে ‘কয়াল বাগান’ নামে চেনেন। পরবর্তীতে ২০০৫ সালে বিশিষ্ট ভাস্কর চিন্তামণি করের স্মৃতিতে এই অভয়ারণ্যের নামকরণ করা হয়।

১৯৮২ সালে এই বনাঞ্চল অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। একসময় এটি ছিল একটি বড় ব্যক্তিগত আমবাগান। এখানে বহু শতবর্ষ প্রাচীন আমগাছ, পরিত্যক্ত জলাশয় এবং বিস্তীর্ণ ফাঁকা জমি ছিল। পরে পশ্চিমবঙ্গ সরকার এই জমি অধিগ্রহণ করে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গড়ে তোলে। আগের ২৭ একর জমির মধ্যে বর্তমানে প্রায় ১৭ একর এলাকা নিয়ে এই অভয়ারণ্য তৈরি হয়েছে। কলকাতা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে হওয়ায় এটি একদিনের ভ্রমণের জন্য খুবই জনপ্রিয়। শিয়ালদহ থেকে ট্রেনে নরেন্দ্রপুর পৌঁছে অটো বা টোটো করে সহজেই পৌঁছানো যায়। প্রবেশ করার পরই চোখে পড়ে উঁচু গাছ, ঠান্ডা ছায়া এবং পাখির কলতানে ভরা এক শান্ত পরিবেশ।

এখানে শালিক, বুলবুলি, কাঠঠোকরা, ড্রোঙ্গো ছাড়াও নানা প্রজাতির পাখি দেখা যায়। শীতকালে বহু পরিযায়ী পাখি আসে। পাশাপাশি বিরল প্রজাতির প্রজাপতি, সরীসৃপ এবং বিভিন্ন গাছপালা এই জায়গার জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সরকারি তথ্য অনুযায়ী এখানে ১৫০টির↓ বশি প্রজাতির পাখির দেখা মেলে।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের