পাহাড়ের আসল স্বাদ লুকিয়ে এই ৪ পদেই, দার্জিলিং গেলে খেতে ভুলবেন না এই সিক্রেট স্ট্রিট ফুড

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় দার্জিলিং বরাবরই প্রথম সারিতে। বছরের যে কোনও সময়েই এখানে পর্যটকের ভিড় চোখে পড়ে। কেউ পাহাড়ের কোলে হারিয়ে যেতে চান নিস্তব্ধতার খোঁজে, আবার কেউ ছুটে যান দার্জিলিংয়ের নামী দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। তবে শুধু পাহাড় আর চা-বাগান দেখলেই দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ হয় না। এখানকার কিছু বিশেষ খাবারের স্বাদ না নিলে আপনার সফর একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। চলুন জেনে নেওয়া যাক, দার্জিলিং গেলে কোন কোন খাবার অবশ্যই চেখে দেখা উচিত।

প্রথমেই আসে দার্জিলিংয়ের বিখ্যাত মোমো। তিব্বতি ঘরানার এই মোমো এখানকার সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড। ভাপা হোক বা ফ্রাই -দু’ধরনের মোমোই পাওয়া যায় দার্জিলিংয়ের অলিগলিতে। সঙ্গে থাকে ধোঁয়া ওঠা ঝাল-ঝাল স্যুপ, যা একবার খেলে তার স্বাদ অনেকদিন মনে গেঁথে থাকে।

আরও পড়ুন: ছুটির দিনে বাড়িতেই সহজে তৈরি করুন সুস্বাদু কটেজ চিজ গ্রিল

এরপর অবশ্যই ট্রাই করতে হবে থুকপা। এটি একটি গরম নুডলস স্যুপ, যার মধ্যে থাকে নুডলসের পাশাপাশি বিভিন্ন সবজি, মাংস ও ডিম। ঠান্ডা আবহাওয়ায় এক বাটি গরম থুকপা শুধু স্বাদেই নয়, পেট ভরাতেও দারুণ কার্যকর।

দার্জিলিংয়ের কথা উঠলেই চায়ের কথা না বললেই নয়। এই শৈলশহরে এসে দার্জিলিং চায়ের এক কাপ না খেলে ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যায়। চায়ের সঙ্গে স্থানীয়দের প্রিয় সেল রোটি খেলে স্বাদের অভিজ্ঞতা আরও বেড়ে যায়।

সবশেষে রয়েছে চুরপি-দার্জিলিংয়ের একেবারে আলাদা স্বাদের খাবার। ইয়াকের দুধ থেকে তৈরি এই খাবারটি একটু শক্ত হলেও এর স্বাদ একেবারেই অনন্য। শহরের নানা জায়গায় সহজেই পাওয়া যায় চুরপি।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য