গরমে নিজের পোষ্য সারমেয়টির যত্নে ত্রুটি রাখবেন না, অবলম্বন করুন এই পদ্ধতি

গরমে আরও বেশি যত্ন নিন নিজের পোষ্য সারমেয়টির। গরমে আপনার সারমেয়টির দিকে বিশেষ নজর দিন। নিজের পোষ্য সারমেয়টির যত্নে ত্রুটি রাখবেন না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই গরমে নিজের পাশাপাশি বাড়ির পোষ্যটিরও সমান যত্ন নিতে হয়। বিশেষত আমরা যারা সারমেয়প্রেমী এবং যাঁদের বাড়িতে মূলত বিদেশি কুকুর রয়েছে তাঁদের জন্য গরমকাল ভীষণভাবে চ্যালেঞ্জিং। এই আবহাওয়ায় বিদেশের বিভিন্ন প্রজাতির কুকুর যারা বাড়িতে নিয়ে এসেছেন তাঁদের অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিশেষত যারা হাস্কি প্রজাতির কুকুর বাড়িতে রেখেছেন তাঁদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। গরমে তাই আরও বেশি যত্ন নিন নিজের পোষ্য সারমেয়টির। 

গরমে আপনার বাড়ির পোষ্য সারমেয়টির দিকে বিশেষ নজর দিন। মনে রাখবেন গরমে জেম,অন আপনার নিজের সুস্থতার জন্য সঠিক ডায়েট মেনে চলা প্রয়োজন তেমনি আপনার পোশ্য সারমেয়টিরও প্রয়োজন সুস্থ থাকতে সঠিক খাবার।

বাড়ির বিভিন্ন কোণে জলের পাত্র রাখুন নিজের পোষ্যটির জন্য। এতে তার ঘুরতে ফিরতে জল খাওয়ার অভ্যাস তৈরি হবে। 

এইসময় বাড়ির ছাদে, বাগানে বা রাস্তায় দুপুরে বা সূর্যের তাপ চরা থাকাকালিন একেবারেই আদরের পোষ্যকে বাইরে বের করবেন না। মনে রাখবেন এইসময় ওদের হিটস্ট্রোক হওয়ার সম্ভবনাও থাকে প্রবল। 

যদি আপনি সাইবেরিয়ান প্রজাতির কুকুর অর্থাৎ হাস্কি বাড়িতে পুষে থাকেন তাহলে আপনাকে আরও বেশি সচেতন হতে হবে। সেক্ষেত্রে ঘরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কম হতে হবে। 

আপনার সারমেয়র শোওয়ার জায়গাটি যেন ঠাণ্ডা থাকে সেদিকে নজর দেবেন। গরমে ছোটাছুটি করে যাতে ক্লান্ত না হয়ে যায় সেইদিকে অবশ্যই নজর রাখবেন। 

গরমে আপনার পোশ্যকে নিয়মিত স্নান করান। তার শোওয়ার বা আরাম করার জায়গাটিতে যেন সঠিক পরিমাণে হাওয়া বাতাস খেলে সেদিকে নজর রাখবেন। 

এই গরমে অনেকেই পোষ্য কুকুরের গায়ের লোম কেটে দেন। কিন্তু আপনার পোষ্যটি যদি হাস্কি হয় তাহলে মনে রাখবেন তার শরীরের বড় বড় লোমই কিন্তু শরীরে তাপের তারতম্য বজায় রাখতে সাহায্য করে। তাই নিজের মত করে গায়ের লোম কেটে দেবেন না।  

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের