শীতকালে নিয়মিত করুন নখের পরিচর্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকালে (winter) ত্বক ও চুলের নানা রকম সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগি। শুষ্ক ত্বক (Dry skin) ও রুক্ষ চুলের (Rough hair) সমস্যা থেকে মুক্তি পেতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ত্বক ও চুলের পরিচর্যার ক্ষেত্রে বেশি জোর দিই। নানারকম ময়শচারাইজার ও হেয়ার প্যাক আমরা এই সময় ব্যবহার করলেও অবহেলায় থেকে যায় আমাদের হাত ও পায়ের নখ (Nail) । এরফলে শীত কালে নখ শুষ্ক হয়ে ভেঙে যাওয়া বা নখের সঙ্গে সংলগ্ন চামড়া শুষ্ক হয়ে ফেটে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। যারা নিয়মিত নখে নেলপলিশ এবং রিমুভার লাগান তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বৃদ্ধি পায়। ক্ষত অংশ থেকে রক্ত পড়তে থাকে। শুধু তাই নয় বাড়ির দৈনন্দিন কাজ যেমন বাসন মাজা রান্না করার সময় বিভিন্ন রকম মশলা ও সাবান লেগে অনেক সময় ইনফেকশনও হয়ে যায়। এই সমস্যার সমাধানে শীতকালে ত্বক ও চুলের পাশপাশি নিয়মিত নখের যত্নও (Nail care)  অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে নখের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যবহার করুন কিউটিকল অয়েল। নিয়মিত এই তেলের ব্যবহার করলে নখ ভেঙে যাওয়া এবং নখ সংলগ্ন ত্বক ফেটে যাওয়ার সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়।

বাজার চলতি এই কিউটিকল অয়েল কিনে নিতে পারেন অথবা চাইলে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন কিউটিকল অয়েল।  বাড়িতে কিউটিকল অয়েল বানানোর জন্য প্রথমে ৪ চামচ জোজোবা অয়েল, ৪ চামচ ভিটামিন ই অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল, ৩ চামচ অ্যাভোকাডো অয়েল, ৪ চামচ গ্রেপসিড অয়েল, এবং ৩ চামচ পছন্দমতো এসেনশিয়াল অয়েল নিয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নেবেন। এবার একটি কাঁচের বোতলের মধ্যে তা ভরে রেখে দিন। তবে আলোর মধ্যে এই তেল রাখবেন না। নষ্ট হয়ে যেতে পারে।

শীতকালে রাতে শুতে যাওয়ার সময় হাত ও পা ভালো করে গরম জলে ধুয়ে শুকনো করে মুছে নিন। এরপর ড্রপারে করে নখে এই কিউটিকল অয়েল ফেলে দিন। এবার ভাল করে নখ ও আশেপাশের ত্বক ভাল করে এই তেল দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। শীতকালে প্রতিদিন রাতে এইভাবে কিউটিকল অয়েল ব্যবহার করলে হাত ও পায়ের নখ ভালো থাকবে।

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী