এই মুহূর্তে

রান্নাঘরের এই বস্তুটি ঘরের দুর্গন্ধ দূর করার চাবিকাঠি  

নিজস্ব প্রতিনিধি : ঘরে সুগন্ধ ছড়াতে অনেকেই নিত্য নতুন এয়ারফ্রেশনার কিনে আনেন মার্কেট থেকে। বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে সুগন্ধি অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমাদের ঘরেই লুকিয়ে রয়েছে সেই সুগন্ধি। তার জন্য  আলাদা করে টাকা খরচ করতে হবে না। আসুন জেনে নেওয়া যাক, রান্না ঘরের কোন জিনিসটি দূর করবে ঘরের দুর্গন্ধ।

অনেকেই বাড়িতে ব্যবহার করেন টি ব্যাগ। সেগুলো ফেলেও দেন কেউ কেউ। আবার অনেকে রূপচর্চার জন্যও ব্যবহার করেন। এবার থেকে ঘরের দুর্গন্ধ দূর করতে এগুলোকে কাজে লাগান। চা বানিয়ে টি-ব্যাগগুলো ফেলে দেওয়ার বদলে রেখে দিন। ঘর পরিষ্কার করতে পারবেন। গৃহস্থালির বিভিন্ন কাজে আসতে পারে টি ব্যাগ।

অনেক সময় নোংরা পাপোশ ও কার্পেট পরিষ্কার করতে টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। কিন্তু প্রতি সপ্তাহে পাপোশ ধোয়া বা কার্পেটের ধুলো পরিষ্কার করা সম্ভব হয় না। তাই দুর্গন্ধ দূর করতে মোক্ষম দাওয়াই টি ব্যাগ? চা খাওয়া পরে টি ব্যাগ ছিঁড়ে চায়ের গুঁড়ো পাপোশ ও কার্পেটে ছড়িয়ে দিতে হবে। পনেরো মিনিট পর ঝাঁটা দিয়ে ঝেড়ে বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। এরফলে দুর্গন্ধ চলে যাবে।

ড্রয়ার-আলমারিতে অনেক সময় ভ্যাপসা গন্ধ হয়। টি ব্যাগ ব্যবহার করলে সেই দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে। ওই টি ব্যাগের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে আরও ভালো। এবার টি ব্যাগটা ড্রয়ার-আলমারির কোণায় রেখে দিন। দুর্গন্ধের সঙ্গে পোকামাকড়ের ধারে কাছে ঘেঁষবে না। ন্যাপথলিনের প্রয়োজন হবে না।

রান্নাঘর, বাথরুম থেকে পচা গন্ধ বের হলে এই টি ব্যাগের সাহায্যে তাও দূর করা যাবে। রুম ফ্রেশনারের জায়গায় ব্যবহৃত হতে পারে টি ব্যাগ। টি ব্যাগকে জলে ডুবিয়ে ওই জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে গোটা ঘরে স্প্রে করলে গন্ধ চলে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ