পৌষ সংক্রান্তির দিন ভুলেও যে যে কাজগুলি করবেন না

সাধারণত ইংরেজীর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা হয়। দেখে নিন, মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করা উচিত নয় ৷

Share:

নিজস্ব প্রতিনিধি: পৌষ সংক্রান্তি মানেই পিঠে-পুলির দিন৷ বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষের দিনটিতে পালন করা হয় এই উৎসব। শুধু বাঙালি নয়, দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে বিশেষ উত্‍সবের সঙ্গে তুলনা করা হয়৷ এছাড়া পৌষ সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়৷ তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিনগুলিতে কয়েকটি কাজ একেবারেই করবেন না। সাধারণত ইংরেজীর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি পালন করা হয়। দেখে নিন, মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করা উচিত নয় ৷

১. মকর সংক্রান্তির দিন দূরে যাত্রা করবেন না। কোথাও গেলে নিজের বাড়িতে ফিরে আসুন। কথিত আছে, প্রাচীনকালে এক মুনি মকর সংক্রান্তির দিন নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু কোনও দিন ফিরে আসেননি। তারপর থেকেই এই দিনে যাত্রা না করার প্রচলন। তবে অনেকেই ভাবেন এ দিনে পরিবারের সবাই একসঙ্গে থাকতে চায় তাই এও নিয়ম।

২. এদিন ঘর বাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী অপরিষ্কার রাখা উচিত নয় ৷ মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো হয়। তাঁর আশীর্বাদে সকলের রোগ ব্যাধি দূর হবে। তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর বাড়ি, রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করে রাখেন৷ যাতে সমস্ত অপরিশুদ্ধতা দূর হয়।

৩. এদিন কাউকে খালি হাতে ফেরাবেন না। তাতে আপনার ভাল হবে। মকর সংক্রান্তি আনন্দ ও উত্‍সবের দিন, তাই এদিন গরীব, দুঃখী বা ভিক্ষার্থী বাড়িতে কাউকে খালি হাতে ফেরাবেন না। বিশেষ করে তাঁকে খাইয়ে যেতে দিন। এতে গৃহে অন্নের অভাব হয় না।

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের