সব সংশয় ভুলে গরমেও প্রাণ ভরে ডিম খান

গরমকালে নিয়মিত ডিম খেলে শরীরে নানা অসুবিধা দেখা যায় বলে মনে করেন। কিন্তু সত্যিই কি তাই? কী বলছেন অভিজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেরই মনে বদ্ধমূল ধারণা গরমকালে ডিম খাওয়া উচিত নয়। গরমকালে নিয়মিত ডিম খেলে শরীরে নানা অসুবিধা দেখা যায় বলেই অনেকে মনে করেন। কিন্তু সত্যিই কি তাই? কী বলছেন অভিজ্ঞরা? তাঁদের মতে ডিম থেকে মেলে প্রোটিন, ফ্যাট, পটাশিয়াম, সোডিয়াম, কোলেস্টেরল, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি১২ ইত্যাদি উপাদান। আর এই স্বাস্থ্যকর উপাদান গুলির একটি বড় উৎস হল ডিম।

পুষ্টিবিদরা বলছেন গরমকালে একেবারেই ডিম খাওয়া নিয়মিত উচিত নয় ধারণা একেবারেই ভুল। কোন খাবার থেকে ঠিক কতটা পুষ্টি উপাদান পাওয়া যাচ্ছে, বিশেষত কতটা ক্যালরি রয়েছে ও তা হজম হতে কত সময় লাগে এবং যিনি খাচ্ছেন অবশ্যই তার হজম শক্তি কীরকম তার ওপর ভিত্তি করেই যেকোনও খাবার খাওয়া প্রয়োজন। ঠান্ডা বা গরম এর ধারণাটি এক্ষেত্রে সঠিক নয় বলেই তাঁরা জানাচ্ছেন। গরমে বরং ডিম শরীরকে লড়াই করার শক্তি জোগায়। অভিজ্ঞ মহল আরও কী বলছে জেনে নিন-

গরমকালে ঘামের সঙ্গে সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে খনিজ লবণ বেরিয়ে যায় যার ঘাটতি মেটাতে পারে ডিম।

ডিমে থাকে প্রচুর পরিমাণে লাইপোপ্রোটিন যা শরীর ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে সহায়তা করে। সংবহনতন্ত্র ভালো থাকে। 

গরমকালে অতিরিক্ত ক্লান্তিভাব খুব স্বাভাবিক বিষয়। এ থেকে নিষ্কৃতি পেতে ডিম সাহায্য করে গরমের ক্লান্তি ভাব কমে যায়। 

তবে অনেকেরই ডিম সহ্য হয়না।  এলার্জি বা কোনওরকম অসুবিধা ডিম খাওয়ার ফলে তৈরি হলে বা অতীতে সেরকম কোনও অসুবিধা হয়ে থাকলে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা