এই মুহূর্তে




বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই রান্না ঘর গুড়ের গন্ধে ম ম করবে। রুটি, লুচি, পরোটা থেকে শুরু করে সন্দেশ, পায়েস, পিঠেপুলি সব কিছুতেই পাটালি গুড় থাকবেই থাকবে। বাজারে গেলেই পাওয়া যাবে সারি দেওয়া পাটালি গুড়। কারণ এই সময়ে চাহিদা অনেক বেশি থাকে। বাজারে এই সময়ে দুই ধরণের গুড় পাওয়া যায় ঝোলা গুড়, আরেকটি পাটালি।  তবে বাজারে বিক্রি হওয়া সমস্ত গুড় আসল হয়না। থাকে অনেক ভেজাল। বেশি মিষ্টি ও রং আনার জন্য করার জন্য গুড়ের সঙ্গে চিনি ও মেশানো হচ্ছে কৃত্রিম রং। তাই বাজার থেকে গুড় কেনার আগে কীভাবে চিনবেন সেটি আসল নাকি নকল। রইল সেই উপায়।

১) পাটালি গুড় কেনার সময়ে একটু হাতে নিয়ে চেখে দেখবেন। যদি নোনতা লাগে তাহলে সেটি মোটেই খাঁটি নয়। বুঝে নেবেন ভেজাল মেশানো রয়েছে।

২) গুড় দেখতে অতিরিক্ত চকচকে করলে হলে বুঝে নেবেন এতে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে।

৩) গুড়ের রং দেখে নেবেন। গুড়ের রং সাধারণত মেটে কিংবা কালচে বাদামি হয় কিন্তু যদি দেখেন, গুড়ের উপরিভাগ হলদেটে কিংবা সাদাটে তাহলে বুঝে নিন গুড়ের সঙ্গে রাসায়নিক মেশানো রয়েছে।

৪) চেখে দেখবেন যদি গুড় তেতো হয় তাহলে বুঝতে হবে গুড়টি জ্বলে যাওয়া। কিছুতে মেশালে এই গুড় সেই খাবারের স্বাদ নিস্ত হতে পারে।

৫) পাটালি কেনার সময়ে হাতে নিয়ে পাটালি চেপে দেখুন। একেবারে নরম হলে সেই গুড় খাঁটি নয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ