দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২ না ১৩ এপ্রিল কবে পড়ছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই পুজোর নির্ঘন্ট…

নিজস্ব প্রতিনিধি: রাম নবমীর পরেই শুরু হয়ে যায় হনুমান জয়ন্তীর প্রস্তুতি। বর্তমানে বজরংবলীর প্রচুর ভক্ত। দিনের পর দিন বাংলায় প্রভাব বিস্তার করছে হনুমান দেবতার আরাধনা। তবে এবার ঠিক কবে পড়ছে হনুমান জয়ন্তী? ১১ না ১২ এপ্রিল? জেনে নিন সঠিক সময়, দিনকাল এবং পুজোর পদ্ধতি….

প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। কথিত আছে যে, এদিনে বজরংবলীর পুজো করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হবে। তবে এবার হনুমান জয়ন্তীর তারিখ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ১১ এপ্রিল আবার কেউ বলছেন ১২ এপ্রিল হনুমান জয়ন্তী। হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছর হনুমান জন্মোৎসব অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমা তিথি ১২ এপ্রিল ভোর ৩:২১ মিনিট থেকে শুরু হচ্ছে। থাকবে ১৩ এপ্রিল ভোর ৫:৫১ মিনিটে। উদিয়া তিথির কারণে হনুমান জয়ন্তী ১২ এপ্রিল পালিত হবে। হনুমান জয়ন্তীর দিন শুভ মূহুর্তে বজরংবলীর পুজো করলে নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। এদিন হনুমান পুজোর জন্যে দুটি শুভ মূহুর্তে রয়েছে। প্রথম শুভ সময় হবে সকাল ৭.৩৫ মিনিট থেকে ৯.১১ মিনিট পর্যন্ত। এবং দ্বিতীয় শুভ সময় হবে সন্ধ্যা ৬.৪৫ মিনিট থেকে ৮.০৮ মিনিট পর্যন্ত।

পুজোর পদ্ধতি

হনুমান জয়ন্তীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার পোশাক পড়ুন। হনুমানের মূর্তিটি একটি বেদীতে স্থাপন করুন। এরপর গঙ্গাজল দিয়ে হনুমানকে স্নান করান। সিঁদুর এবং জুঁই তেল অর্পণ করুন। ফুল, ফল, এবং লাড্ডু উৎসর্গ করুন দেবতাকে। এরপর হনুমান চল্লিশা, বজরং বানী এবং হনুমান অষ্টক পাঠ করুন। এ দিনে অখণ্ড রামায়ণ পাঠও শুভ।

Published by:

Share Link:

More Releted News:

গরমে শরীর রাখুন সুরক্ষিত! বদলান শুধু এই কয়েকটি অভ্যাস

গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে নাজেহাল? হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়ি ফিরে করুন এই কাজগুলি

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

দাবদাহে হাঁসফাঁস অবস্থা? ভোটের লাইনে শরীর চাঙ্গা রাখতে চুমুক দিন বেলের শরবতে

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ