শীতকালে রোগমুক্ত থাকতে লবঙ্গ চায়ের গুরুত্ব কতটা? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: চায়ের সঙ্গে ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি। শীতকাল হোক বা গরমকাল চা পিপাসুদের কাছে সব সময় এটি ভালোবাসার পানীয়। শীতকালে অনেক সময় সর্দি কাশির সমস্যা বৃদ্ধি পায়। এই সমস্যার সমাধান করতে নিয়মিত লবঙ্গ চা খাওয়া ভালো। চিকিৎসকরা শীতের সময় লবঙ্গ চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। শুধু ঠান্ডা লাগা থেকে নয়, পাশাপাশি একাধিক সমস্যার সমাধান করে লবঙ্গ চা।

যে সকল সমস্যা থেকে রক্ষা করে লবঙ্গ চা সেগুলি হল-

১. রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। ফলে শরীরে কোনও রোগ প্রতিরোধ সহজে হয়।

২. লবঙ্গ চা হজমে সাহায্য করে। কারণ এটি এনজাইম নিঃসরণ করে পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে।

৩.  অনেক সময় শীতকালে দাঁতে ব্যথা হয়। দাঁত ব্যথার সময় লবঙ্গে থাকা ইউজেনল মাড়ি, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। মুখের মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এই লবঙ্গ চা।

৪. বুকের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা সর্দি পাতলা করতে সাহায্য করে এই লবঙ্গ চা। নিয়মিত এই চা খেলে ফুসফুসের ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

৫. অনেকে ওজনকে নিয়ন্ত্রণ রাখতে চায়। লবঙ্গ চা তার জন্য অত্যন্ত ভালো। অন্ত্রের জন্য লবঙ্গ চা অত্যন্ত সহায়ক বলে জানা গিয়েছে। হজমের ক্ষেত্রে সাহায্য করে এই চা।

৬. ক্যান্সার প্রতিরোধ করতে লবঙ্গে থাকা ইনফ্লামেশন অত্যন্ত সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধেও এই চা এর বিশেষ ভূমিকা রয়েছে।

৭. শীতের সময় খাওয়া-দাওয়া একটু বেশি হয়ে যায়। সুগার নিয়ন্ত্রণ করতে চাইলে এই চা অত্যন্ত ভালো। লবঙ্গ চা ইনসুলিনের কার্যক্ষমতা স্বাভাবিক রাখে।

কীভাবে বানাবেন এই চা?
এক কাপ জল ফুটিয়ে তারমধ্যে এক চা চামচ গোটা লবঙ্গ দিয়ে ১৫ মিনিট ফটাতে হবে। তারপর আজ বন্ধ করে চায়ের পাত্র ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সেই চা খেতে হবে।

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের